তাপমাত্রা কমাতে সমগ্র বাংলাদেশে এখন কৃত্রিম বৃষ্টির প্রয়োজন

তাপমাত্রা কমাতে সমগ্র বাংলাদেশে এখন কৃত্রিম বৃষ্টির প্রয়োজন
ঢাকা রিডার ডেস্ক

বাবুল রবিদাস:
পৃথিবীর মানুষ লেখা পড়া গ্রহণ করে অনেক উন্নয়ন করেছে। বিজ্ঞানের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। অর্থাৎ আধুনিক যুগের জ্ঞান বিজ্ঞান,তথ্য প্রযুক্তি গ্রহণ করেও অনেক মানুষ এখনো কুসংস্কারে আবদ্ধ রয়েছে। উদাহরণ স্বরূপ বলা যায় যে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় হোঁচট খেলে বা হাঁচি পড়লে তৎক্ষণাৎ কেউ কেউ ঘর বের হন না। অনেকেই মনে করেন পেছন থেকে ডাকা পড়লে কোনো কাজের সুফল পাওয়া যায় না। এরূপ বহু কুসংস্কার মানুষের জীবনের সঙ্গে জড়িত রয়েছে। অথচ এ সকল কুসংস্কার মৃলত সামাজিক জীবনের প্রতিবন্ধকতা, উন্নয়ন ও অগ্রগতির অন্তরায় এবং সময়ের অপচয়ের ঘটনা বটে। কুসংস্কার হলো অযৌক্তিক যে কোনো বিশ্বাস বা অভ্যাস। যা মূলত অজ্ঞতা থেকে উদ্ভূত হয়। বিজ্ঞান শিক্ষার সাথে কুসংস্কারের দ্বন্দ্ব¦ পরিলক্ষিত হয়। কুসংস্কারের কার্যকারিতা নিয়ে ভুল বোঝাবুঝি হওয়া ভাগ্য বা যাদুতে ইতিবাচক বিশ্বাস অথবা যা অজানা তা থেকে ভয় পাওয়াকে বুঝায়।

উদাহরণস্বরূপ নিম্নোক্ত কুসংস্কারগুলো আমাদের দেশে প্রচলিত আছে-
পরীক্ষায় অংশ গ্রহণের পূর্বে ডিম খেলে পরীক্ষায় শূন্য(০) পাওয়া যাবে, ডান হাতের তালু চুলকালে টাকা আসবে, আর বাম হাতে তালু চুলকালে বিপদ আসবে, জোড়া কলা খেলে জমজ সন্তান হবে, সকাল বেলা দোকান খোলার পর প্রথম কাষ্টমারের কাছে বাঁকিতে বিক্রি করলে, সারাদিন বাকিই যাবে,জ্যন্ত পিঁপড়া খেলে তাড়াতাড়ি সাঁতার শেখা যাবে,একজন অপরজনের সাথে মাথায় একবার টোকা খেলে দ্বিতীয়বার টোকা দিতে হয়, নইলে মাথায় শিং গজাবে, ঘর থেকে বাহিরে বেরুলে পেছন থেকে ডাকা নিষেধ, কারণ এতে যাত্রা অশুভ হয়, বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত দিয়ে বলতে হবে-ইদুর মামা ইঁদুর মামা তোমার দাঁত দাও আর আমার দাঁত নাও,অন্যথায় দাঁত গজাবে না।

ভাঙ্গা আয়নায় মুখ দেখলে আয়ু কমে যাবে, খালি ঘরে সন্ধ্যার সময় বাতি না দিলে ঘরে ভূত, পেত্নী আসে, হাত থেকে থালা-বাসন পড়ে গেলে অতিথি আসবে, ফল খাওয়ার পর পানি খেতে নেই। কাক-কে ভাবা হয় অমঙ্গলের প্রতীক। বসন্তকালে কোকিলের ডাকে যদি কারো ডানদিক থেকে আসে, তাহলে আগামী বৎসরের জন্য সৌভাগ্য আশা করা যায়। ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়,এটা আমাদের সমাজের অনেক পুরোনো একটি কুসংস্কার। কোথাও ব্যাঙ ডাকলেই ধরে নেয়া হয় বৃষ্টি নিশ্চিত। এখানেই শেষ না,কোথাও কোথাও প্রচলিত আছে,ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়,আর তাই অনেক জায়গায় রীতিমতো মহাধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়।

পৃথিবীর বিভিন্ন দেশে কুসংস্কার রয়েছে। তবে আজকে আলোচনা করবো বাংলাদেশের কুসংস্কার নিয়ে। বর্তমানে দেশে প্রচণ্ড তাপ প্রবাহ চলমান । সরকার স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে দিয়েছে। বিভিন্ন পত্রিকার খবরে জানা যায় যে হিট স্ট্রোকে বেশ কিছু লোকের মৃত্যুর খবর। কোথাও কোথাও খাবার পানির স্তর নিচে নেমে গেছে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে মানুষ স্বাভাবিক কার্যক্রম করতে পারছে না।

উপর্যুক্ত সমস্যা থাকে মুক্তির লক্ষ্যে বিভিন্ন পত্র-পত্রিকার খবরে জানা যায় যে, বৃষ্টির জন্য মানুষ জোড়া ব্যাঙ ধরে এনে বিয়ে দিচ্ছে। এ বিয়েতে হাজার হাজার টাকা ব্যয় করা হচ্ছে। আর এর ফল ব্যবসায়ীরা লুফে নিচ্ছে। কোথাও কোথাও দেখা যায় যে, বিভিন্ন ছন্দ,কবিতা ইত্যাদি পাঠ করতে। এছাড়াও ছোট ছোট সন্তানেরা লগ্ন হয়ে নেচে গেয়ে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি কামনা করছে।

এ গুলো করে কি ফল প্রাপ্তি হওয়া যায়? প্রশ্ন আপনাদের কাছে থাকলো? পাঠকবৃন্দ মধ্যপ্রাচ্য হচ্ছে মরুভূমি দেশ । এ দেশগুলোর আবহাওয়া অত্যন্ত গরম। এ দেশগুলোর জনগণ কি পানির জন্য ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে দেয়? কখনোই না। তাহলে তারা কী করে মোকাবিল করে? এ বিষয়ে দৈনিক জনকণ্ঠ গত ইং ২ শে আগস্ট ২০২২ তারিখের একটি সংবাদ পরিবেশ করেছিলো যা নিম্নে তুলে ধরা হলো। আমিরাতে নামবে কৃত্রিম বৃষ্টি।

মেঘ কেটে বৃষ্টি নামাতে প্রকল্প চালু করা হয়েছিল।আরব আমিরাতে এ জন্য বিপদজ্জনক উড্ডয়নের সহায়তা নেবেন প্রকল্প সংশ্লিষ্টরা। ৪৮ টি কাটির্জ ভর্তি লবণ দিয়ে মেঘকে বৃষ্টিতে রুপান্তর করা হবে আরব আমিরাতে। এর পিছনে কাজ করছেন এ্যান্ডার্স মার্ড নামে এক পাইলট। ৫৭ বছর বয়সী সুইডিশ বেশ জটিল পদ্ধতিতে কাজটি সম্পন্ন করেছিলেন। মেঘের ভিতর কোন কিছু প্রবেশ করানো ভীষণ দূরহ একটি কাজ।

এছাড়া ২৫ জুলাই ২০২১ তারিখের দৈনিক করতোয়া পত্রিকার খবরের শিরোনাম ছিল“কৃত্রিম বৃষ্টিতে ভাসলো শহর” । জানা যায় প্রচণ্ড গরম কমাতে মধ্য প্রাচ্যর অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে নামানো হয়েছে কৃত্রিম বৃষ্টি। ড্রোনের সাহায্যে আকাশে মেঘ তৈরি করা হয়েছিল । সেই মেঘের মধ্যে ইলেকট্রনিক্যাল চার্জ দিয়ে নামানো হয়েছিল বৃষ্টি। বিষয়টি আগে থেকেই জানিয়ে দেয়া হয়েছিলো যাতে বৃষ্টিতে কেউ ভিজে না। দুবাই বাসী প্রচন্ড গরমের পর স্বস্তিতে বৃষ্টি উপভোগ করেছিলো। ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে ও কৃত্রিম বৃষ্টি নামানো হয়েছিল।

এছাড়াও আরো বিভিন্ন পত্র পত্রিকায় খবরে জানা যায় যে, বিজ্ঞানীরা কৃত্রিমভাবে ঝড়-বৃষ্টি তৈরি করতে পারে। সেই বৃষ্টি মানুষের কল্যাণে ব্যবহার করতে পারে। এই রকম একটি খবর ২৬ ও ২৮ শে এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশ করেছে দৈনিক করতো পত্রিকা খবরটির শিরোনাম ছিল ধানের উৎপাদন বাড়াতে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা নিলেও শুধু ঢাকাতে কৃত্রিম বৃষ্টি ঝরানো হয়েছে। যা এলাকা ভিত্তিক । ওয়াটার ক্যানন দিয়ে ছিটানো পানিকে কৃত্রিম বৃষ্টি বলে আবাল, বৃদ্ধ, বণিতা এমনকি মেয়র ভিজেছেন।এটা শহরবাসীর স্বস্তি হতে পারে কিন্তু কৃত্রিম বৃষ্টি আকাশ থেকে নামানো পরিকল্পনা নিতে হবে। যা দেশের সকল নাগরিকেরা সুফল ভোগ করবে।

মানুষের মধ্যে লেখাপড়া, জ্ঞান- বিজ্ঞানের, তথ্য-প্রযুক্তিতে এগিয়ে আনতে হবে। অনুমান ভয়ভীতি নয়। আত্মবিশ্বাসী হতে হবে। বিজ্ঞান চেতনায় ফেরাতে হবে। সবর্¯Íরের মানুষের মধ্যে যদি বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে বৈদ্যুতিক মাধ্যমে বিশেষ কার্যকরী ভূমিকা নিতে পারে। স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠক্রমের বিষয়সূচিতে বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে পারে।

জ্ঞান বিজ্ঞানের তথা বিজ্ঞান চেতনা পারে এ ধরনের কুসংস্কারকে সমাজ থেকে দূরে সড়িয়ে দিতে। সাধারণ মানুষের কাছে বিজ্ঞান চেতনাকে পৌঁছে দিতে হবে। ফিরিয়ে আনতে হবে মানুষের আত্নবিশ্বাসকে। উপযুক্ত শিক্ষা,জ্ঞান ও সচেতনতাই পারে মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করতে।

উপসংহার মানুষ জ্ঞান বিজ্ঞান উন্নতি ও কল্যাণের লক্ষ্যে সর্ব শীর্ষে বিজ্ঞান অবস্থান করছে। গ্রামের মানুষেরা এখন ফ্রিজ,ফ্যান, টিভি, রি মুড কন্ট্রোল, মোবাইল ফোন, ইত্যাদি ব্যবহার করে আসছে। জনগণের কল্যাণে যা করা প্রয়োজন সরকার তাই ভবিষ্যতে করবেন। ব্যাঙের বিয়ে দিয়ে আকাশ থেকে বৃষ্টি নামানো অসম্ভব। এগুলো কুসংস্কার। দিনের তাপমাত্রা কমাতে কৃত্রিম ঝড়,বৃষ্টি এখন প্রয়োজন। দেশের সকল ছাত্র-ছাত্রী জ্ঞান বিজ্ঞানে পড়াশুনা করে একদিন বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও যুক্তিবাদী হয়ে উঠবে বলে বিশ্বাস করি। তখন সমাজ থেকে কুসংস্কার উঠে যাবে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি