তৃতীয় ধাপে কোন উপজেলায় কে জয়ী

তৃতীয় ধাপে কোন উপজেলায় কে জয়ী
ঢাকা রিডার ডেস্ক

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

এ ধাপে আরও ২৩ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ২৬ মে ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল ও মামলাজনিত কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন।
ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, তাদের তালিকা তুলে ধরা হলো-

রাঙামাটি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটিতে তৃতীয় ধাপে দুটি উপজেলা লংগদু ও নানিয়ারচর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ মূল দলের অমর জীবন চাকমা।
ভাইস চেয়ারম্যান পদে সুজিত তালুকদার এবং নারী ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা বিজয়ী হয়েছেন।
লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বাবুল দাশ বাবু।
ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন মো. রকিব হোসেন এবং নারী মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন ফাতেমা জিন্নাহ।
তৃতীয় ধাপে রাঙামাটির তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

লালমনিরহাট: জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান সুজন।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এরশাদুল করিম রাজু। আর বিনা প্রতিদ্বিন্দিতায় নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লতিফা বেগম লাকী।

কক্সবাজার: জেলার রামু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো (মোটরসাইকেল)।

উখিয়া উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস)।

টেকনাফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাফর আহম্মদ (আনারস)।

নীলফামারী: জেলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টিয়া পাখি প্রতীকে জ্যোতির্ময় রায়। নারী ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী।
সাতক্ষীরা: জেলার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম লাল্টু (ঘোড়া প্রতীক) চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরান হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না নির্বাচিত হয়েছেন।

অপরদিকে জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে লাঙল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাবনা (ঈশ্বরদী) : ঈশ্বরদী উপজেলায় আনারস প্রতীক নিয়ে এমদাদুল হক রানা সরদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আব্দুস সালাম খাঁন ভাইস চেয়ারম্যান ও আতিয়া ফেরদৌস কাকলি মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

ফেনী: ফেনী সদর উপজেলায় দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন বিজয়ী হয়েছেন।

দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চতুর্থ বারের মতো জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ: করিমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মোজাম্মেল হক মাখন বিজয়ী হয়েছেন। তাড়াইল উপজেলায় চেয়ারম্যান হয়েছেন জাতীয় পার্টির জহিরুল ইসলাম ভুঁইয়া।

ইটনায় চেয়ারম্যান পদে চৌধুরী কামরুল হাসান বিজয়ী হয়েছেন। মিঠাইনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আছিয়া আলম।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন একেএম সালাহ উদ্দিন টিপু। তৃতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন তিনি।

ভাইস চেয়ারম্যান পদে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ইউসুফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন লিকা বিজয়ী হয়েছেন।

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার। চিরিরবন্দর উপজেলায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা। খানসামা উপজেলায় নির্বাচিত হয়েছেন সহিদুজ্জামান শাহ্।

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় মোতাচ্ছিরুল ইসলাম, লাখাইয়ে মুশফিউল আলম আজাদ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় আব্দুর রশিদ তালুকদার ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মাহবুবে সোবহান শেখ সজল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাবনী খাতুন বিজয়ী হয়েছেন।

চৌহালী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজউদ্দিন বিজয়ী হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আব্দুল কাহ্হার সিদ্দিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জহুরা পারভীন জোসনা বিজয়ী হয়েছেন।

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লা (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম শরিফ (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শাহিদা আক্তার মিতা (কলস) নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু (আনারস)।

ভাইস চেয়ারম্যান পদে মো. রেজাউল করিম (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. চামেলী বেগম (কলস) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। :

গাইবান্ধা: জেলার সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে রেজাউল করিম রেজা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে (তালা) মোন্তেজার রহমান চঞ্চল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) আকতার বানু লাকী নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির মোস্তফা মহসিন লাঙল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে অজয় কুমার দাস (মাইক)এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালমা আক্তার (কলস)নির্বাচিত হয়েছেন।

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রায়হান রহমতুল্লাহ রিমু ও মেলান্দহ উপজেলায় মো. দিদারুল পাশা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

নোয়াখালী: কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল (আনারস)বিজয়ী হয়েছেন।
বেগমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ শাহরিয়ার (দোয়াত কলম) বিজয়ী হয়েছেন।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান (আনারস)বিজয়ী হয়েছেন।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি