ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে
ঢাকা রিডার ডেস্ক

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা থেকে এ ভোট গণনা শুরু হয়।

এবার ৫৪৩ আসনে সাত ধাপে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব। শেষ হয় ১ জুন। আজ একযোগে গোটা ভারতের ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে। বাংলাদেশ সময় বিকেল ৪টার মধ্যে বোঝা যাবে কোন রাজনৈতিক দল কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে।

এবার একাধিক রাজনৈতিক দল ভোট ময়দানের শামিল থাকলেও মূলত ভারতে নির্বাচন হয়েছে দ্বিমুখী। বিশেষজ্ঞরা যাকে বলছে ‘বাইপোলার ইলেকশন’। একদিকে দেশজুড়ে ছিল বিজেপি নেতৃত্বাধীন ‘ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ (এনডিএ)। অন্যদিকে তাদের প্রতিপক্ষ ছিল দেশটির জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (ইন্ডিয়া)। অর্থাৎ দেশবাসী ভোট দিয়েছেন এনডিএ ও ইন্ডিয়া জোটকে।

যদিও এবার ভারতের প্রথম সারির সমীক্ষাগুলো এগিয়ে রেখেছে এনডিএ জোটকে। ফলে সেই সমীক্ষা যদি মিলে যায় টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। আর তা যদি হয় সেক্ষেত্রে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর নরেন্দ্র মোদি সেই রেকর্ড স্পর্শ করবেন। যদিও বিরোধীদের দাবি, বুথ ফেরত জরিপ তারা বিশ্বাস করে না। গণতন্ত্রে ভোটের ফলই তাদের ভাগ্য নির্ণয় করবে। ফলে দুদলের নেতা-কর্মী, সমর্থক সবাই চরম উত্তেজনার মধ্যে রয়েছেন।

পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনের ভোট গণনা হবে ৫৫টি কেন্দ্রে। মূলত একটি রাজ্যের উদাহরণ দিলে ধারণা করা যাবে ভারতের অন্যান্য রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলো কোন প্রক্রিয়া ভোট গণনা শুরু করেছে।

নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে গণনার কাজ সম্পন্ন করতে গণনা কেন্দ্রগুলোতে নিরাপত্তায় একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিটি গণনা কেন্দ্র মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তায়। প্রথম দুই বলয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। শেষ বলয়ে রয়েছে রাজ্য পুলিশ। প্রতিটা গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি রয়েছে ১৪৪ ধারা।

পশ্চিমবঙ্গের ৫৫টি গণনা কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন করা হয়েছে ১ হাজার কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। রয়েছে ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশ। গণনার জন্য ঘর রাখা হয়েছে ৪১৮টি। প্রতিটি ঘরে ১৪টি টেবিল রাখা হয়েছে। একসঙ্গে ১৪টি টেবিলেই খোলা হবে ইভিএম। সব মিলিয়ে বঙ্গে মোট গণনা টেবিল রয়েছে ৪ হাজার ৯৪৪টি।

প্রতিটা গণনা কেন্দ্রে গড়ে ১৭-২৩ রাউন্ড গণনা চলবে। সবচেয়ে বেশি ২৩ রাউন্ড গণনা হবে। অঞ্চলভিত্তিক সবচেয়ে কম গণনা হবে ৯ রাউন্ড। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট। এরপর খোলা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। বাংলাদেশ সময় সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে প্রথম রাউন্ডের গণনার ফলাফল আসতে শুরু করবে।

বেলা গড়ালে ট্রেন্ড বোঝা যাবে কোন পক্ষ দেশজুড়ে এগিয়ে রয়েছে। তার একটা ধারণা পাওয়া যাবে। বিকেল ৪টার পর মোটামুটি ধারণা বাস্তবে পরিণত হতে থাকবে। তখনই বোঝা যাবে ভারতে কোন রাজনৈতিক দল সরকার গড়তে চলেছে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি