শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার গ্যাস নিক্ষেপ: আহত ৩

শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার গ্যাস নিক্ষেপ: আহত ৩
ঢাকা রিডার ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানর দুই হাজার শ্রমিক। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে শতশত পণ্যবাহী ও গণপরিবহন।

মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিয়ে পুলিশ রাবার বুলেটে ছুড়ে, শ্রমিকরাও ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের ছুড়া রাবার বুলেটে আহত হয়েছে বেশ কয়েকজন নারী পুরুষ শ্রমিক। অপরদিকে শ্রমিকদের ছোঁড়া ইটপাটকেলে আহত হয়েছে শিল্প পুলিশের ইন্সপেক্টরসহ পুলিশের একজন কনস্টেবল।

মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আনোয়ারা নীট কম্পোজিট কারখানার দুই হাজার শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে পুলিশ এসে মহাসড়ক থেকে বিক্ষোভকারী শ্রমিকদের সরিয়ে নিতে চেষ্টা করে এতে শ্রমিক পুলিশের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। শ্রমিক পুলিশ সংঘর্ষে আহতরা হলেন, গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আ স ম আব্দুর নূর (৫৫), ও কনস্টেবল মো. ইনসান মিয়া (৩২)। আহত শ্রমিকরা হলেন, জামেলা খাতুন (২৮), লিপি আক্তার (৩৪), লিজা আক্তার (২৮), সুমি আক্তার (২৩)।

কারখানার সুয়িং সেকশনের নারী শ্রমিক সুফিয়া আক্তার বলেন, দীর্ঘ ১৬ বছর যাবৎ এই কারখানা আমাদের ছুটির বাৎসরিক টাকা দেয় দিচ্ছি করে এত বছর পার করছেন। এত বছর যাবৎ দ্রব্য মূল্যের দাম বেশি না থাকায় শ্রমিকরা তেমন ভাবে চাপ সৃষ্টি করেনি। কিন্তু বর্তমানে বাসাভাড়া দ্রব্য মূল্যের যে পরিমাণ দাম সেজন্য সামান্য বেতনে আমাদের সংসার চালাতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। আমাদের ন্যায্য পাওনার জন্য আমাদের আন্দোলন করতে হলো। আর আন্দোলন করতে গিয়ে আমাদের ভাইবোনদের গুলিবিদ্ধ হতে হলো।

আনোয়ার নীট কম্পোজিট কারখানায় মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সায়িম বলেন, কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকালে কর্মস্থলে এসে দাবি করে তাদের ছুটির বাৎসরিক টাকা দিতে হবে। হঠাৎ করে এত টাকা দেয়া সম্ভব নয়। এরপর উর্ধতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে চলতি মাসে বাৎসরিক টাকা দেয়ার কথা জানালে শ্রমিকরা তা না মেনে রাস্তায় নেমেদ অবরোধ করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আনোয়ারা নীট কম্পোজি মিলের আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে চেয়েছিল পুলিশ। শ্রমিকদের সাথে কথা বলার সময় শ্রমিকদের অপর একটি পক্ষ পুলিশকে লক্ষ্য করা ইট ছুঁড়ে। এতে শিল্প পুলিশের ইন্সপেক্টর আ স ম আব্দুর নুরের মাথায় আঘাত লেগেছে। তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এছাড়াও আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি