শ্রীপুরেরকাঁঠাল যাচ্ছে ঢাকাসহ সারা দেশে, রপ্তানি হবে বিদেশেও

ঢাকা রিডার ডেস্ক

জাতীয় ফল হিসেবে সবার কাছে সমাদৃত কাঁঠাল। এটি শুধু পুষ্টিগুণে ভরপুর ফলই নয়, অর্থকরী ফল হিসেবেও গুরুত্বপূর্ণ। আবার কাঁঠাল কাঠের তৈরি আসবাবের কদর দেশজুড়ে। কাঁঠাল সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল হিসেবে পরিচিত।

গাজীপুরের শ্রীপুরের কাঁঠালের সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। মাটির গুণে শ্রীপুরের কাঁঠালের ফলন ও স্বাদ বেশি। পাকা কাঁঠালের গন্ধে এখানকার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন এবং একপি পৌরসভার প্রতিটি গ্রাম। শ্রীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কাঁঠাল প্রক্রিয়াজাত এবং রপ্তানীকরণ নিয়ে একটি বেসরকারি প্রষ্ঠিানের সাথে কাজ শুরু করেছে।

স্বাদে-ঘ্রাণে মিষ্টি কাঁঠাল খুব সস্তায় বিক্রি করা হয়। শ্রীপুরে নোয়াখালী এবং সিলেট থেকে পাইকাররা এসে কিনে দেশের বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করছে। কিন্তু সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ন্যায্যমূল্য পান না বাগান মালিকেরা। অনেক সময় আবার পচে নষ্ট হয়ে যায় কাঁঠাল।

বাগান মালিক, পাইকার ও খুচড়া বিক্রেতারা বলছেন, কাঁঠালের দাম পড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। তাদের অভিযোগ, কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে ব্যবস্থা গ্রহণের জন্য দীর্ঘদিনের দাবি ছিল। তবে সরকারি-বেসরকারি কোনও পর্যায়ে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় বাগান মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া দীর্ঘদিনেও সরকার বিদেশে কাঁঠালের বাজার সৃষ্টি করতে না পারায় সম্ভাবনাময় এই খাত থেকে আশানুরূপ ফল আসছে না। শ্রীপুরের বাগান মালিকেরা এ ফল নিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

উপজেলার তেলিহাটি, কাওরাইদ, বরমী, রাজাবাড়ী, গোসিংঙ্গা, মাওনাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কাঁঠাল গাছগুলো ভরে গেছে ফলে ফলে। এসব বাজারে গিয়ে দেখা যায়, স্যালো ইঞ্জিন চালিত নসিমস, করিমন ভ্যানে করে কাঁঠাল আনা হয়েছে। আড়ত মালিকেরা ছোট-বড় কাঁঠালগুলো আলাদা করে বিভিন্ন দামে কিনছেন।

প্রতিটি গাছে ৫০ থেকে ১০০ পর্যন্ত কাঁঠাল ধরেছে। তবে শ্রীপুর শিল্প অধ্যুষিত হওয়ায় যেসব এলাকা কারখানা গড়ে উঠছে সেসব এলাকা থেকে দিন দিন বিলুপ্ত হচ্ছে কাঁঠাল গাছ। তাই বাগানের সংখ্যাও কমে যাচ্ছে। শিল্প কারখানা গড়ে উঠায় অনেকেই কাঁঠালগাছ বিক্রি দিচ্ছেন। আসবাব প্রস্তুতকারী ও ব্যবসায়ীরা নামমাত্র দাম দিয়ে কিনে ফায়দা লুটছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শ্রীপুরের সবচেয়ে বড় কাঁঠালের হাট জৈনা বাজার। এ মৌসুমে কাঁঠাল বিক্রি হচ্ছে পানির দরে। ১৫ কেজির উপরে বড় সাইজের একটি কাঁঠাল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। আর মাঝারি সাইজের কাঁঠাল বিক্রি হচ্ছে মাত্র ১৫-২০ টাকায়। ফলে দাম না পাওয়ায় এলাকার অনেকে কাঁঠাল তাদের বাড়িতে গরু-ছাগলের খাবার হিসেবে খাওয়াচ্ছেন। বাজারে ইজারা পরিমাণ বেশি হওয়ায় হওয়ায় ব্যবসায়ী ও ক্রেতা কাঁঠাল কিনতে চাচ্ছে না। এ কারণে কাঁঠালের দাম নেমে গেছে।

মাওনা গ্রামের কাঁঠাল বাগান মালিক রহিম মিয়া জানান, একসময় কাঁঠালের অনেক কদর ছিল। শ্রমিকদের মজুরি হিসেবে কাঁঠাল দেওয়া হতো। ৩/৫টি কাঁঠালের বিনিময়ে একজন শ্রমিক তার গৃহস্থের সারা দিন কাজ করে দিতেন। বর্তমান সময়ে কৃষকেরা তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। কাঁঠাল প্রক্রিয়াজাত ব্যবস্থা গড়ে তুললে এ উপজেলার মানুষ অর্থনৈতিকভাবে আরও উপকৃত হবে।

কাঁঠাল ব্যবসায়ী আবুল হোসেন জানান, প্রায় মাস খানেক আগে থেকে বাজারগুলোতে পাকা কাঁঠাল উঠতে শুরু করেছে। দুই থেকে তিন মাস কাঁঠালের ভরা মৌসুম থাকে। এ সময় পাইকার ও শ্রমিক শ্রেণির লোকদের বাড়তি আয়ের সুযোগ হয়। এবার কাঁঠালের ফলন ভালো হয়েছে। জাতীয় ফল কাঁঠাল আকারে বড়, পুষ্টি সমৃদ্ধ ও গুণমান অনেক বেশি। কাঁঠালের কোনো অংশই ফেলনা নয়। পাকা কাঁঠালের কোশ সুস্বাদু খাবার, বাকল গবাদি পশুর খাদ্য, বীজ ও কাঁচা কাঁঠাল তরকারি হিসেবে খাওয়া যায়।

গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের বাগান মালিক আমিনুল ইসলাম বলেন, কাঁঠাল গাছের খুব একটা যতœ করি না। তবু এবার আমার বাগানের ৭০ থেকে ৮০টি গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। গত ১৫ দিনে ছোট-বড় ৫০০-৭০০ কাঁচা কাঁঠাল বিক্রি করেছি। এরকম ২০০টি মাঝারি ও ছোট্ট আকারের প্রতি পিস কাঁঠাল ২৫ টাকায় বিক্রি করেছি। বড় আকারের কাঁঠালগুলো প্রতি পিস ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছে। কাঁঠালগুলো দ্রুত পেকে পচে যাওয়ার ভয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছি।

কাওরাইদ এলাকার বাগান মালিক হেলাল মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, অন্যান্য ফল ও গাছ নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে তৎপরতা লক্ষ করা যায়, কাঁঠাল নিয়ে তার সিকি ভাগও হয় না। অথচ কাঁঠাল একটি অর্থকরী ফসল ও জাতীয় ফল। কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় ও অবাধে কাঁঠাল গাছ নিধন হওয়ায় উপজেলায় কাঁঠাল বাগানের সংখ্যা কমে যাচ্ছে। এখন বাড়ির আঙিনা ও সড়কের ধারে ছাড়া তেমান বাগান চোখে পড়ে না। সরকার একটু নজর দিলে অনেকেই কাঁঠাল-বাগানে উদ্বুদ্ধ হতো।

জৈনা বাজারের আড়তদার সোহেল রানা বলেন, এবারের বন্যার কারণে সিলেটে কাঁঠাল বেচাকেনা কম। কাঁঠালের বাজার অর্ধেকে নেমে এসেছে। উপজেলায় সরকারি বা বেসরকারি উদ্যোগে কাঁঠাল প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা থাকলে বাগান মালিকেরা ন্যায্য দাম পেতেন এবং ক্রেতা-বিক্রেতা উভয়ই লাভবান হতেন। নতুন করে অনেকে বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষে আগ্রহী হতেন।

জৈনা বাজারের ইজারাদার আব্দুল হান্নান বলেন, প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত জৈনা বাজার চলে কাঁঠাল বেচা-কেনা। এ হাট থেকে প্রতিদিন ৪০-৫০ ট্রাক কাঁঠাল দেশের বিভিন্ন এলাকায় যায়।

সিলেট থেকে আসা পাইকার রসুল মিয়া বলেন, শ্রীপুরের লাল মাটির উৎপাদিত কাঁঠালের স্বাদ অনেক ভালো। রসে টইটম্বুর মিষ্টি এসব কাঁঠালের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এখান থেকে প্রতি সপ্তাহে আট ট্রাকে কাঁঠাল নিয়ে বিক্রি করছি। ট্রাক দিয়ে কাঁঠাল নেওয়ার খরচসহ শ্রমিকদের খরচ বাদ দিলে খুব বেশি লাভ করা সম্ভব হয় না।

ময়মনসিংহ মেডকেল কলেজের ইনজুর মেডিকেল অফিসার ও হৃদ্‌রোগ বিভাগের চিকিৎসক শ্রীপুরের বাসিন্দা ডা. মামুনুর রহমান কাঁঠালের গুণাগুণ ও পুষ্টিগুণ সম্বন্ধে বলেন, কাঁঠাল একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। কাঁঠালে কয়েক প্রকার ভিটামিন ও পুষ্টি রয়েছে। কাঁঠাল তরকারি হিসেবে খেলে আলাদা ভিটামিন পাওয়া যায়। কাঁঠালের বিচিতে পর্যাপ্ত পুষ্টি রয়েছে। তা ছাড়া কোনো প্রকার কীটনাশক ছাড়া প্রাকৃতিকভাবে কাঁঠাল হয়ে থাকে। মৌসুমেী ফল অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকুই ভালো।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদি সুমাইয়া সুলতানা বণ্যা বলেন, শ্রীপুরে বাণিজ্যিক ভিত্তিক কাঁঠাল-বাগান নেই। এ বছর উপজেলায় ২৮০০ হেক্টর জমিতে কাঁঠাল গাছ রয়েছে। এসব গাছে বছরে ৬০ হাজার টন কাঁঠাল উৎপাদন হয়। স্থানীয়ভাবে চাহিদা পূরণের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।

তিনি আরও জানান, হরটেক্স ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কাঁঠাল প্রক্রিয়াজাত এবং রপ্তানীকরণ নিয়ে কাজ শুরু করেছে। কৃষকদের প্রশিক্ষণ প্রদান, নারী উদ্যোক্তা গঠন, কাঁঠালের চিপস, বার্গার, আচার ঝুড়ি বাজা তৈরি করার জন্য কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ বছর থেকে তারা এসব কার্যক্রম শুরু করেছে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি

২৯৮ আসনের ফলাফলে বিএনপি জোট বিজয়ী ২১৩, জামায়াত জোট ৭৪

News
দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা…
13 February 2026 নির্বাচিত

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যেসব হেভিওয়েট

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নাম ছিল, প্রভাব ছিল, ছিল দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভার তবু শেষ হাসি হাসতে পারলেন না অনেকে। এবারের নির্বাচনে চমক…
13 February 2026 নির্বাচিত

এক নজরে বিএনপির জয়, কে কোন আসন থেকে নির্বাচিত

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। শুক্রবার (১৩…
13 February 2026 নির্বাচিত