শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস, ৫১ হাজার কোটি টাকার অপচয়!

ঢাকা রিডার ডেস্ক

সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যদের চাপের কারণে অনেক অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যেগুলো পাস করানোর জন্য শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নাম ব্যবহার করা হয়। প্রতিবেদন প্রথম আলোর। গত ১৫ বছরে শেখ পরিবারের নামে ৫১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ৮২টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে ৩৮টি প্রকল্পের কাজ শেষ হলেও অনেক প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা সরকারের অর্থের অপচয় হিসেবেই দেখা হচ্ছে।

সরকারি নথিপত্র অনুযায়ী, শেখ পরিবারের নামে নেওয়া প্রকল্পগুলোর মধ্যে বিনোদনকেন্দ্র, সাফারি পার্ক, দৃষ্টিনন্দন ভবন, আইসিটি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার নামে অনেকগুলো প্রকল্পের কাজ শুরু হয়। এসব প্রকল্পের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা, ছেলে শেখ কামাল এবং শেখ রাসেলের নামে প্রকল্প রয়েছে।

শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রকল্প অনুমোদনের বিষয়টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলার আগেই সরকারের পতন ঘটে। আরও ৪৩টি প্রকল্পের অনুমোদনের অপেক্ষা ছিল।

জেলা পর্যায়ের বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করে দেখা গেছে, শেখ পরিবারের নামে নেওয়া অনেক প্রকল্পের কাজ শেষ হলেও সেগুলো কার্যকর হচ্ছে না। যেমন, শেখ হাসিনার নামে ২০১৭ সালে যশোরে নির্মিত একটি সফটওয়্যার টেকনোলজি পার্কে ৩০৫ কোটি টাকা ব্যয় হয়, কিন্তু পার্কটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। শেষ পর্যন্ত লোকসান কমাতে সেখানে সামাজিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিতে হয়েছে।

শেখ কামালের নামে ২০২২ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করা হলেও সেটি কার্যত অব্যবহৃত অবস্থায় রয়েছে। সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কেরও একই দশা। সেখানে জমি বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো মূলত ইলেকট্রনিক, হোটেল ও রেস্তোরাঁ খাতে কাজ করছে, যা প্রকল্পের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে মৌলভীবাজারের লাঠিটিলা বনে বঙ্গবন্ধুর নামে একটি সাফারি পার্ক স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। তৎকালীন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের চাপের কারণে প্রকল্পটি অনুমোদিত হয়, যা স্থানীয় পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে দেখা হচ্ছে। একইভাবে, রাজশাহী শহরে তালাইমারী চত্বরে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণে ৬৬ কোটি টাকা ব্যয় হলেও এর প্রয়োজনীয়তা নিয়ে সংশয় রয়েছে।

প্রকল্পগুলোতে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ রয়েছে। যেমন, আইসিটিকেন্দ্রিক প্রকল্পগুলোতে অস্বাভাবিক খরচ ধরা হতো, যা কেউ প্রশ্ন তোলার সাহস পেত না। কারণ, এসব প্রকল্পে শেখ পরিবারের নাম যুক্ত থাকায় সেগুলোর উপযোগিতা বা খরচ নিয়ে আলোচনা করা যেত না। প্রকল্পের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা ছিলেন, যারা নিজেদের স্বার্থে এ প্রকল্পগুলো পাস করিয়েছেন।

গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার নামে থাকা একটি ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে শুধু ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের একটি অংশ এখন অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর বরাদ্দ স্থগিত করতে কাজ করছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের টাকা আত্মসাতের বহুমুখী উপায় ছিল। এর মধ্যে একটি হলো শেখ পরিবারের নাম ব্যবহার করে প্রকল্প নেওয়া। এই পরিবারের নাম ব্যবহার করলেই প্রকল্প নিলেই জবাবদিহির ঊর্ধ্বে থাকা যেত। এ জন্য বিচারহীনতা তৈরি হয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনের যে জনরোষ তৈরি হয়েছে, তার একটি বড় কারণ ছিল আওয়ামী লীগের পরিবারতন্ত্র। দলটির এই কর্তৃত্ববাদ, দম্ভ ও অহমিকা জনগণকে ক্ষুব্ধ করেছে। তিনি দাবি করেন, যাঁরা এসব প্রকল্প নিয়েছেন, তাঁদের বিচারের আওতায় আনা উচিত, যাতে ভবিষ্যতে কেউ আবার পরিবারতন্ত্র গড়ে তুলতে না পারে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি