টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার

টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
ঢাকা রিডার ডেস্ক

বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে ব্যাপক চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সমর্থন পেলেও বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছেন তিনি।

দুর্নীতির অভিযোগের তথ্য প্রকাশ পাওয়ার পর থেকেই টিউলিপের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন বিরোধী দলীয় নেতারা। এবার এ দাবির সঙ্গে যুক্ত হয়েছেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ।

রবিবার (১২ জানুয়ারি) কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়ে কেমি ব্যাডেনোচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, “কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, অথচ তিনিই এখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত।”

ব্যাডেনোচ আরও উল্লেখ করেন, “সরকারকে আর্থিক সমস্যাগুলো মোকাবিলা করার জন্য মনোনিবেশ করা উচিত। কিন্তু টিউলিপ সিদ্দিক সেই প্রক্রিয়ার অন্তরায় হয়ে উঠেছেন। শেখ হাসিনার সাবেক সরকারের সঙ্গে টিউলিপের যোগসূত্র নিয়ে বাংলাদেশ সরকারও গুরুতর উদ্বেগ প্রকাশ করছে।”

সম্প্রতি লন্ডনে সাত লাখ ইউরোর একটি ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। দ্য মেইল অন সানডে-এর প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক লন্ডনের কিংস ক্রস এলাকার একটি ফ্ল্যাট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে উপহার পান।

ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে কনজারভেটিভ পার্টির এমপিরা তার পদত্যাগ দাবি করেছেন।

টোরি এমপি বব ব্ল্যাকম্যান বলেন, “টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির লেনদেন সম্পর্কে অবস্থান স্পষ্ট করতে হবে। ব্যাখ্যা না দিতে পারলে তিনি মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন না।”

হান্টিংডনের টোরি এমপি নেন ওবেজ-জেকটি বলেন, “এই নতুন তথ্য উদ্বেগজনক। এটি প্রমাণিত হয়েছে যে ফ্ল্যাটটি তিনি নিজে কেনেননি, বরং তাকে উপহার দেওয়া হয়েছে। তাকে আরও প্রশ্নের জবাব দিতে হবে।”

এদিকে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগ তদন্তাধীন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী ম্যাট ভাইকার্স বলেন, “সরকারের কোনো সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ অগ্রহণযোগ্য। বিশেষ করে যখন তিনি স্টারমারের দুর্নীতিবিরোধী মন্ত্রী।”

টিউলিপ সিদ্দিক অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং যুক্তরাজ্যের মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন।

এক চিঠিতে তিনি লেখেন, “আমি কোনো ভুল করিনি। সন্দেহ দূর করতে আমি চাই, এই বিষয়গুলো স্বাধীনভাবে তদন্ত করে সত্য প্রতিষ্ঠা করা হোক।”

এমন পরিস্থিতিতে লেবার পার্টি টিউলিপের বিকল্প খুঁজতে শুরু করেছে। দ্য টাইমস জানিয়েছে, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সহযোগীরা টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পরিস্থিতি বিবেচনা করছেন এবং তার স্থলাভিষিক্ত কে হতে পারেন, তা নিয়ে আলোচনা চলছে।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি