আমাদের মানবাধিকার রক্ষায় রাষ্ট্র দায়বদ্ধ: হোসাইন মোহাম্মদ সেলিম

ঢাকা রিডার ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীতে হেযবুত তওহীদের আয়োজনে ‘দীন প্রতিষ্ঠায় জনমত গঠন অপরিহার্য’ শীর্ষক এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর হেযবুত তওহীদের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

সম্মেলনে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিলনায়তন ছাড়িয়ে আশপাশের এলাকায়ও কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম সংগঠনের কর্মীদের ওপর চলমান নানামুখী ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “উগ্রবাদী একটি গোষ্ঠী আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত সমাবেশ করে যাচ্ছে। তারা আমাদের বিরুদ্ধে সমাবেশ ডেকে প্রতিনিয়ত মিথ্যাচার করছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং আমাদের উপর হামলা করার উস্কানি দিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যেন আগের মতো এত সভা-সমাবেশ না করি। কারণ হিসেবে তারা বলেছেন- নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বিভিন্ন মহল। খুব ভালো কথা, আমরা মানলাম আপনাদের অনুরোধ। কিন্তু সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যেসব সভা-সমাবেশ হচ্ছে, মানুষকে উস্কানি দেয়া হচ্ছে, মব সৃষ্টির চেষ্টা হচ্ছে, সেগুলো বন্ধ করার দায়িত্বও সরকারকে নিতে হবে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ দেখতে পাই নি। এটা স্পষ্টত বৈষম্য। এক দেশে এরকম দুই নীতি চলতে পারে না।

বক্তব্য চলাকালীন তিনি সংগঠনের নীতি ও আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা আইনমান্যকারী একটা দল, আমাদের আইন ভঙ্গের রেকর্ড নাই। আমরা শান্তি, সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করছি। উগ্রবাদসহ যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। অথচ আমাদেরকে এখানে ওখানে হামলার শিকার হতে হচ্ছে। কিন্তু প্রতিটি জনগণের মানবাধিকার রক্ষায় রাষ্ট্র দায়বদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন সকল স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নসিহত প্রদান করেন। তিনি সকলকে সংগঠনের মূল নীতি ও আদর্শের ওপর অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, সত্যের পথে চলতে গেলে নানামুখী প্রতিকূলতা ও ষড়যন্ত্র আসবেই, কিন্তু ধৈর্য ও দৃঢ়তার সাথে নিজেদের আদর্শে অটল থাকতে হবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শান্তি ও শৃঙ্খলার সাথে ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই প্রকৃত মানবতার কল্যাণ সম্ভব। সকল বাধা অতিক্রম করে দেশ ও জাতির কল্যাণে কর্মীদের নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।

ঢাকা মহানগর হেযবুত তওহীদের এই গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় প্রধান ডা. মাহবুব আলম মাহফুজ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের সাধারন সম্পাদক মো নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগীয় প্রধান রুফায়দাহ পন্নী, যুগ্ম সাধারন সম্পাদক এস এম সামসুল হুদা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাপ্পা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য ও যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, হেযবুত তওহীদ দীর্ঘ তিন দশক ধরে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মের সঠিক মর্মবাণী প্রচারের মাধ্যমে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং হেযবুত তওহীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে। বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান যেন এই উস্কানিদাতা ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে আগত কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যদের দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলার সাথে সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি