এস আলম পরিবারের ১৭৫ বিঘা জমি ক্রোকের আদেশ

এস আলম পরিবারের ১৭৫ বিঘা জমি ক্রোকের আদেশ
ঢাকা রিডার ডেস্ক

আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), তার পরিবার ও কোম্পানির নামে থাকা ১৭৫ বিঘা জমি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

ক্রোক করা সম্পত্তির মধ্যে চট্টগ্রামের ১৮ নম্বর ওয়ার্ডে দশমিক ১৬৩৭ একর জমি রয়েছে, যার বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। একই ওয়ার্ডে দশমিক ১৩৫০ একর জমির মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।

চট্টগ্রামের ১ নম্বর পাথরঘাটা ইউনিয়নে ৮ দশমিক ৫০ শতাংশ জমির বাজারমূল্য ৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। একই ইউনিয়নে দশমিক ৯০ একর জমির মূল্য ৩৭ লাখ ৪৮ হাজার টাকা এবং ১ দশমিক ২০ একর জমির মূল্য ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এস আলম কোল্ড স্টিল লিমিটেডের ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে পটিয়া উপজেলায় ৬ শতক জমি রয়েছে, যার বাজারমূল্য ৩০ হাজার টাকা। পটিয়ার শিকলবাহা ইউনিয়নে ৪০ শতক জমির মূল্য ২১ লাখ টাকা। একই এলাকায় ২৮ শতক জমির মূল্য ১৪ লাখ টাকা, সাড়ে ৪১ শতক জমির মূল্য ২১ লাখ টাকা, ২৬ শতক জমির মূল্য ১৩ লাখ টাকা, ৩২ শতক জমির মূল্য ১৬ লাখ টাকা, ৮০ শতক জমির মূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা, ১৪ শতক জমির মূল্য ৮০ হাজার টাকা এবং ৬ শতক জমির মূল্য ৩০ হাজার টাকা।

শিকলবাহা এলাকায় আরও ১৮ দশমিক ৫০ শতক জমির বাজারমূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা, ৬ শতক জমির মূল্য ৩ লাখ টাকা, ১৫ শতক জমির মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা, ৫৭ দশমিক ৫০ শতক জমির মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা, ১২ শতক জমির মূল্য ৬০ হাজার টাকা এবং ৫ শতক জমির মূল্য ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নারায়ণগঞ্জে স্যাভোলা অয়েল লিমিটেডের ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে এক দশমিক ৩৮৫০ একর জমি ও দুই হাজার বর্গফুটের সেমিপাকা ঘর রয়েছে, যার বাজারমূল্য ১২ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া দুই একর জমির মূল্য ৭ কোটি ৭০ লাখ টাকা, ৩৬ দশমিক ৩৬ শতক জমির মূল্য ১ কোটি ২১ লাখ ১৯ হাজার টাকা, ৩৪ দশমিক ৬৯ শতক জমির মূল্য ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা, ১৮২ দশমিক ৪৪ শতক জমির মূল্য ৬ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা, ৩৮২ শতক জমির মূল্য ১২ কোটি ৭৫ লাখ ৪৬ হাজার টাকা এবং ২১৮ দশমিক ৯১ শতক জমির মূল্য ৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ডেল্টা অয়েল লিমিটেডের ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে ১২১ দশমিক ৫১ শতক জমি ও ১৫০০ বর্গফুটের পাকাঘর রয়েছে, যার বাজারমূল্য ৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার টাকা। ১৭ শতক জমি ও ৫০০ বর্গফুটের সেমিপাকা ঘরের মূল্য ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। ৩৬ দশমিক ৫০ শতক জমির মূল্য ৭৩ লাখ টাকা এবং ১৬৩ দশমিক ৫২ শতক জমির মূল্য ৬ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।

সানম্যান টেক্সটাইল মিলসের ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের কেশবপুরে ১৮৯ শতক জমির বাজারমূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা এবং ১৪৬ শতক জমির বাজারমূল্য ২ লাখ ৩৭ হাজার টাকা।

এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় ৯৪৩ শতক জমির মূল্য ১৫৩ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা এবং একই এলাকায় আরও ৯৪৩ শতক জমির মূল্য ৮২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সাইফুল আলমের নামে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় ৪৭০ শতক জমির মূল্য ৫ লাখ টাকা। ঢাকার গুলশানে তার নামে ১০ কাঠা জমির মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

ঢাকার তেজতুরি বাজারে ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপ্লেক্সের ৯০ দশমিক ৮৮ শতক জমি ও ৩০০০ বর্গফুটের একতলা দালানের বাজারমূল্য ৫৬ কোটি ৯৬ লাখ টাকা।

ঢাকার ধানমন্ডিতে ব্লাইন্ড লিমিটেডের ১ বিঘা জমিও ক্রোকের তালিকায় রয়েছে। সব মিলিয়ে এসব সম্পত্তির বাজারমূল্য ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা দেখিয়েছে দুদক। এর আগে গত ৭ অক্টোবর দুদকের আবেদনের শুনানি নিয়ে এস আলম ও তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন, দুই ছেলে আশরাফুল আলম ও আহসানুল আলম; ছয় ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, ওসমান গণি ও মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। এছাড়া আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম এবং মিশকাত আহমেদও দেশত্যাগ করতে পারবেন না।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি