কঙ্গোতে সংঘর্ষে পাঁচ দিনে নিহত ৭০০ জন: জাতিসংঘ

কঙ্গোতে সংঘর্ষে পাঁচ দিনে নিহত ৭০০ জন: জাতিসংঘ
ঢাকা রিডার ডেস্ক

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের প্রধান শহর গোমায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষে পাঁচ দিনেই অন্তত ৭০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহীরা নর্থ কিভু প্রদেশের রাজধানীটি দখল করার সময় প্রায় ২,৮০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক। বিদ্রোহীরা এখন দক্ষিণে সাউথ কিভুর রাজধানী বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

দেশটির পূর্বাঞ্চলে সংঘাত-সংঘর্ষ ১৯৯০-এর দশক থেকে চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে তা ভয়াবহ রূপ নিয়েছে।তুতসি সম্প্রদায়ের সদস্যদের নিয়ে গঠিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠী বলছে, তারা সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছে। তবে কঙ্গোর সরকার দাবি করছে, রুয়ান্ডা সমর্থিত এই বিদ্রোহীরা আসলে খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চল দখল করতে চায়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সংঘর্ষে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কঙ্গো সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে জাতিসংঘ এই পরিসংখ্যান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র দুজারিক সতর্ক করেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এম২৩ বিদ্রোহীদের অগ্রগতি থামাতে কঙ্গোর সামরিক বাহিনী গোমা ও বুকাভুর মাঝামাঝি অবস্থান নিয়েছে বলে জানিয়েছে ফ্রান্সভিত্তিক একটি সংবাদ সংস্থা।

বুকাভুর প্রতিরক্ষার জন্য শত শত বেসামরিক স্বেচ্ছাসেবকও নিয়োগ দেওয়া হয়েছে। সাউথ কিভুর গভর্নর জান-জাক পুরুসি সাদিকি জানিয়েছেন, সরকারি বাহিনী ও তাদের মিত্ররা বিদ্রোহীদের অগ্রযাত্রা প্রতিহত করছে। তবে রয়টার্স এই দাবির স্বতন্ত্র যাচাই করতে পারেনি।

এর আগে এম২৩ ঘোষণা দিয়েছিল, তারা রাজধানী কিনসাসা পর্যন্ত অভিযান চালাবে। কিনসাসা গোমা থেকে প্রায় ২,৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

এদিকে, কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী তেরেজ কায়িকোয়াম্বা জাতিসংঘকে জানিয়েছেন, রুয়ান্ডা অবৈধভাবে কঙ্গো দখলের চেষ্টা করছে এবং সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চালাচ্ছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করে বলেছেন, “আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামেকে জবাবদিহিতার আওতায় না এনে তাকে যা খুশি তা করার সুযোগ দেওয়া হয়েছে।”

তবে রুয়ান্ডার মুখপাত্র ইয়োলান্ড মাগোদো এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, “আমরা যুদ্ধে আগ্রহী নই, সীমানা বাড়ানোর ইচ্ছাও নেই। কঙ্গোর সরকার ফেলে দেওয়ার কোনো পরিকল্পনাও আমাদের নেই।”

জাতিসংঘের বিশ্লেষকদের অনুমান, কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীদের পাশাপাশি রুয়ান্ডার তিন থেকে চার হাজার সৈন্য সক্রিয় রয়েছে।

এদিকে, শুক্রবার জিম্বাবুয়েতে এক জরুরি বৈঠকে আঞ্চলিক জোট সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি) কঙ্গোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

এসএডিসি শান্তিরক্ষী দল কঙ্গোর পূর্বাঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর জন্য পাঠানো হয়েছিল, যেখানে বেশিরভাগ সৈন্যই ছিল দক্ষিণ আফ্রিকার।

গোমার আশপাশে সংঘর্ষে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ১৬ সেনা নিহত হয়েছেন।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি