মসজিদে নামাজ পড়ার সময় নিহত ৫০০ মুসল্লি, চারদিকে স্বজন হারানোর বেদনা

ঢাকা রিডার ডেস্ক

শুক্রবার সাগাইং-এ আজানের সাথে সাথে শত শত মুসলিম মধ্য মিয়ানমারের পাঁচটি মসজিদে ছুটে যান। পবিত্র রমজান মাসের শেষ হয়ে এসেছে। ঈদ উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। তাই তারা রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে ছুটে যান মসজিদে। তারপর স্থানীয় সময় দুপুর ১২ টা ৫১ মিনিটে মারাত্মক ভূমিকম্প আঘাত হানে। তিনটি মসজিদ ধসে পড়ে। এর মধ্যে সবচেয়ে বড়টি ছিল মায়োমা’তে। এর ভেতরে থাকা প্রায় সবাই মারা যান। শত শত কিলোমিটার দূরে থাই সীমান্তবর্তী শহর মায়ে সোতে মায়োমা মসজিদের সাবেক ইমাম সোয়ে নাইও ভূমিকম্পটি অনুভব করেন। পরের দিনগুলোতে তিনি জানতে পারেন যে, তার প্রায় ১৭০ জন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং তার প্রিয় সদস্য মারা গেছেন। তাদের বেশিরভাগই ছিলেন মসজিদে। তাদের মধ্যে কেউ কেউ শহরে মুসলিম সম্প্রদায়ের নেতৃস্থানীয় ছিলেন।

তিনি বিবিসিকে বলেন, “আমি প্রাণ হারানো সব মানুষের কথা ভাবি এবং ক্ষতিগ্রস্তদের সন্তানদের কথাও। তাদের মধ্যে কিছু ছোট শিশুও আছে। এ বিষয়ে কথা বলতে বলতে আমি চোখের জল ধরে রাখতে পারি না।”

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর সাগাইং এবং মান্দালয়ের কাছে সংঘটিত ভূমিকম্পে ২,৭১৯ জনেরও বেশি মানুষ মারা গেছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার অব্যাহত রাখার সাথে সাথে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এ অঞ্চলটি তার প্রাচীন বৌদ্ধ মন্দিরের জন্য পরিচিত ছিল, শহরগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীও বাস করতেন।

সোমবার দেশটির সামরিক জান্তা মিন অং হ্লাইং-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মসজিদে নামাজ পড়ার সময় আনুমানিক ৫০০ মুসলিম মারা গেছেন। সাগাইংয়ের প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন যে, শহরের যে রাস্তায় মসজিদগুলো ছিল, সেই রাস্তা, মায়োমা স্ট্রিট, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার আরও অনেক বাড়িঘরও ধসে পড়েছে। শত শত মানুষ রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। হয় তারা এখন গৃহহীন অথবা ভূমিকম্পের পরে তারা বাড়িতে ফিরে যেতে ভয় পায়। রয়েছে খাদ্য সরবরাহের অভাব।

শুধুমাত্র মায়োমাতেই ধসে ৬০ জনেরও বেশি লোক চাপা পড়েন বলে জানা গেছে। অন্যদিকে মায়োডাও এবং মোয়েকিয়া মসজিদে আরও অনেক লোক মারা গেছেন। মঙ্গলবারও আরও মৃতদেহ উদ্ধার করা হয়। সোয়ে নাই ও-এর মতে, মুসল্লিরা ভূমিকম্পের সময় পালানোর চেষ্টা করেছিলেন। ২০২১ সালে সংঘটিত এক অভ্যুত্থানের পরপরই পালিয়ে এসে তিনি বর্তমানে স্ত্রী এবং কন্যার সাথে থাই শহর মে সোটে থাকেন।

তিনি বলেন, “প্রধান প্রার্থনা কক্ষের বাইরে, যেখানে মুসল্লিরা নিজেরা ওযু-গোসল করেন, সেখানে কিছু মৃতদেহ পাওয়া গেছে। কিছু মৃতদেহ অন্যদের হাত ধরে থাকতে দেখা গেছে, যা দেখে মনে হচ্ছে ভেঙে পড়া ভবন থেকে তাদের টেনে বের করার চেষ্টা করা হচ্ছিল।” সোয়ে নাই ও যেসব প্রিয়জনকে হারিয়েছেন তাদের মধ্যে ছিলেন তার স্ত্রীর একজন চাচাতো ভাই।

তিনি বলেন, “তার মৃত্যু ছিল ইমাম হিসেবে ১৩ বছরের জীবনে ‘আমার সহ্য করা সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। তিনিই আমাদের প্রতি তার সবচেয়ে বেশি ভালোবাসা দেখিয়েছিলেন। পরিবারের সবাই তাকে ভালোবাসতেন। এই ক্ষতি আমাদের জন্য অসহনীয়।”

তার স্ত্রীর আরেক চাচাতো ভাই ব্যবসায়ী। তিনি মক্কায় হজ্জ পালন করেন। তিনিও মারা যান। সোয়ে নাই ও বলেন, “তিনি সবসময় আমাকে নি লে (বর্মী ভাষায় ছোট ভাই) বলে ডাকতেন। যখন আমি বিয়ে করি, তখন তিনি বলেছিলেন যে- আমরা এখন পরিবার এবং তিনি সবসময় আমাকে তার নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন। আমাদের যখনই তার প্রয়োজন হতো, তখনই তিনি আমাদের পাশে দাঁড়াতেন। আমি যাদের ভালোবাসি, তাদের মতো ভাইদেরও হারিয়েছি।”

মারা যাওয়া ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সোয়ে নে ও-এর সাবেক একজন সহকারী ইমামও আছেন। তাকে তিনি তার দৃঢ় কর্মনীতি এবং কুরআন তেলাওয়াতে অসাধারণ প্রতিভার জন্য স্মরণ করেন। স্থানীয় পাবলিক স্কুলের অধ্যক্ষ, যিনি মায়োমা মসজিদের একমাত্র মহিলা ট্রাস্টি ছিলেন, তিনিও মারা যান। সোয়ে নাই ও’ও তাকে একজন উদার মানুষ হিসেবে স্মরণ করেন। তিনি প্রায়ই নিজের পকেট থেকে মসজিদের কর্মসূচির জন্য অর্থ প্রদান করতেন। তিনি বলেন, “যখনই তিনি সম্প্রদায়ের অন্য কোনও ব্যক্তির মৃত্যুর কথা শোনেন, তখনই তিনি শোকের এক নতুন ঢেউ অনুভব করেন।”

রমজান মাসে তাদের মৃত্যু হয়েছে, এই বিষয়টি তিনি ভুলে যাননি। বলেন, “আমি বলব, সকলেই আল্লাহর ঘরে ফিরে গেছেন। সে অনুযায়ী তাদের শহীদ হিসেবে স্মরণ করা হবে।” ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের অন্যান্য অংশের মতো, এই সম্প্রদায়টি বিপুল সংখ্যক মৃতদেহের পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে।

সামরিক জান্তা এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে চলমান লড়াইয়ের কারণে এটি জটিল হয়ে উঠেছে। সাগাইংয়ের মুসলিম কবরস্থানটি বিদ্রোহী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) দ্বারা নিয়ন্ত্রিত একটি এলাকার কাছাকাছি এবং বেশ কয়েক বছর ধরে তা জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। ভূমিকম্পের পর থেকে সেনাবাহিনী বৃহত্তর সাগাইং অঞ্চলের কিছু অংশে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

সোয়ে নাই ও-এর মতে, সাগাইং শহরের মুসলিম সম্প্রদায়কে তাদের মৃতদেহ মান্দালয়ে স্থানান্তর করতে হয়েছে, দুই শহরের সংযোগকারী একমাত্র সেতু ব্যবহার করে ইরাবতী নদী পার হতে হয়েছে। তাদের মৃতদেহ মান্দালয়ের বৃহত্তম মসজিদে দাফনের জন্য রেখে দেওয়া হচ্ছে। ইসলামিক রীতি অনুসারে মৃত্যু ২৪ ঘণ্টার মধ্যেও তাদের দাফন করা হয়নি।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি