গাজীপুরে শ্রমিকদের বেতনের ১৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫

গাজীপুরে শ্রমিকদের বেতনের ১৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫
ঢাকা রিডার ডেস্ক

গাজীপুরের শ্রীপুরের বহুল আলোচিত র‍্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা হামিম ইসলামসহ ৫ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে রাজধানীর রামপুরা ও উত্তরা এবং গাজীপুরের টংগী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র‍্যাব জ্যাকেট, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদিসহ ছিনতাইকৃত অর্থ উদ্ধার করে র‌্যাব। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রেফতার কৃতরা হলো- ভোলার লালমোহন থানার শাহজাহান বারির ছেলে হামিম ইসলাম (৪৫), গাইবান্ধার পলাশবাড়ী থানার মৃত আলী আকবরের ছেলে জিন্নাহ মিয়া (২৭), গাজীপুরের টঙ্গী থানার হাতেম আলীর ছেলে মোঃ আমিন হোসেন (৩০), দিনাজপুরের কাহারোল থানার ইউসুল আলীর ছেলে মোঃ রুবেল ইসলাম (৩৩) ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে মোঃ আশিকুর রহমান (৪২)।

জানা যায়, গত ৬ জুন ২০২৪ বিকালে গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে গ্রেফতারকৃতরা র‌্যাব পরিচয়ে কারখানার ৩৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। এ ঘটনায় কারখানা কর্তৃকপক্ষ বাদী হয়ে ওই দিনই গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে।

এদিকে ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর একটি দল রাজধানীর রামপুরা ও উত্তরা এবং গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করে।

এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ২টি খেলনা পিস্তল, ২টি র‍্যাব জ্যাকেট, ২টি র‍্যাবের ক্যাপ, ১টি হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত ১৬,১৯৭০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা বিষয়ে তথ্য দিয়েছে বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের র‌্যাবকে জানানো তথ্যানুযায়ী , গত ৬ জুন ২০২৪ তারিখ বিকালে গাজীপুরের। শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ৩ জন কর্মকর্তা একটি প্রাইভেট ব্যাংক থেকে কারখানার শ্রমিকদের বেতন, ঈদ বোনাস ও পরিবহন খরচ দেওয়ার জন্য ১৯ লক্ষ ৪৫ হাজার টাকা উত্তোলন করে প্রাইভেটকারযোগে কারখানায় যাচ্ছিল। পরবর্তীতে প্রাইভেটকারটি কারখানার ৩ নম্বর গেটের সামনে পৌছালে গ্রেফতারকৃতরা একটি টয়োটা এক্স নোয়া গাড়ি নিয়ে প্রাইভেটকারটির গতিরোধ করে। এ সময় গ্রেফতারকৃতরা র‍্যাবের জ্যাকেট পরিহিত অবস্থায় নিজেদের ভুয়া র‍্যাব পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কারখানার কর্মকর্তাদের জোরপূর্বক অপহরণ করে গ্রেফতারকৃতদের গাড়িতে (টয়োটা এক্স নোয়া) তুলে নিয়ে মারধর করে এবং গাজীপুর-ময়মনসিংহ সড়কের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে থাকে। পরবর্তীতে সন্ধ্যা আনুমানিত ৬টার সময় শ্রমিকদের বেতন-বোনাসের টাকা রেখে কারখানার কর্মকর্তাদের ঢাকা-ময়মনসিংহ সহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায়া নামিয়ে দিয়ে গ্রেফতারকৃতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দল। গ্রেফতারকৃত হামিম এই ডাকাত চত্রের প্রধান। এই ঢাকার চক্রে ১০-১২ জল সমস্য রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃতরা ডাকাতি কাজে মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করতো বলে জানা যায়। গ্রেফতারকৃতরা গত ৩-৪ বছর যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সদস্য পরিচয় দিয়ে গাজীপুর, টঙ্গী, উত্তবাসহ রাজধানীর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ডাকাতির কার্যক্রম পরিচালনা করে আসছিল। মেফতারকৃতরা ডাকাতির কৌশল বিভিন্না সময় নিজেদেরকে র‌্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সদস্য পরিচয় প্রদানসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়িতে সাংবাদিকসহ বিভিন্ন বাহিনীর লোগো সম্বলিত স্টিকার ব্যবহার করতো বলে জানায়।

জানা গেছে, চক্রটি বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্য পরিচয়ে চক্রের কিছু সদস্য ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অবস্থান করে আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করতো। পরবর্তীতে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনকারী ব্যক্তিকে টার্গেট করে বাহিরে অবস্থানকৃত চক্রের অন্য সদস্যদেরকে বিষয়টি অবগত করতো। এসময় বাহিরে অবস্থানকৃত চক্রের সদস্যরা তাদের ব্যবহৃত গাড়ি দিয়ে টার্গেটকৃত ব্যক্তির গতিবিধি লক্ষ্য করতে থাকে। পরবর্তীতে গ্রেফতারকৃতরা সুবিধাজনক নির্জন স্থানে টার্গেটকৃত ব্যক্তির গাড়ির গতিরোধ করে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর জ্যাকেট পরিধান করে নিজেদেরকে বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে অপহরণ করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। একপর্যায়ে ভিকটিমকে মারধর করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে তাকে ফেলে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে। গ্রেফতারকৃতরা প্রতি মাসে ২-৩টি ডাকাতি করতো বলে জানায় এবং ডাকাতিকৃত টাকা চক্রের সদস্যদের মাঝে নিজেরা ভাগাভাগি করে নিত।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হামিম বিগত ৩-৪ বছর পূর্বে ডাকাতি পেশায় জড়িয়ে পরে। পরবর্তীতে সে ডাকাতি কার্যক্রম পরিচালনা করার জন্য ১০-১২ জনের একটি ডাকাত চক্র গড়ে তোলে। তার নির্দেশনায় চক্রের অন্যান্য সদস্যরা ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এলাকায় ডাকাতির টার্গেট নির্ধারণ করে তাকে তথ্য প্রদান করতো। পরবর্তীতে তার পরিকল্পনা ও নেতৃত্বে টার্গেটকৃত ব্যক্তিদের। নিকট হতে সুবিধাজনক স্থানে অর্থ ছিনতাই করতো। তার নেতৃত্বে এই চক্রটি ইতিপূর্বে বিভিন্ন সময়ে বেশকিছু ডাকাতি সংঘটিত করেছে। এছাড়াও সে ইতিপূর্বে একটি মামলায় কারাভোগের সময় সেখানে থাকা দেশের বিভিন্ন এলাকার দুর্ধষ ডাকাতদের তার চক্রে অন্তর্ভুক্ত করে। এছাড়াও সে পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে কয়েকটি সম্ভাব্য স্থানে ডাকাতির পরিকল্পনা করছিল।

অপরদিকে গ্রেফতারকৃত দলের সদস্য রুবেল দীর্ঘ দিন যাবৎ ডাকাতি পেশার সাথে জড়িত। সে এই ডাকাত চক্রের মূলহোতা গ্রেফতাকৃত হামিমের প্রধান সহযোগী। সে ডাকাতির কৌশল হিসেবে বিভিন্ন সময় নিজেকে ভুয়া সাংবাদিক ও মাঝে মাঝে আইন-শৃঙ্খলা বাহিনীর ভুয়া সদস্য হিসেবে পরিচয় প্রদান করতো বলে জানা যায়। সে ইতিপূর্বে বরিশাল, ফরিদপুর, গাজীপুর, রাজধানীর বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি ও র‍্যাব পরিচয়ে বেশকিছু ডাকাতি সংঘটিত করেছে। সে বর্ণিত ঘটনার দিন ভিকটিমদের ব্যাংক থেকে বের হওয়ার তথ্য মোবাইল ফোনের মাধ্যমে গ্রেফতারকৃত হামিমকে জানায়। সে ইতিপূর্বে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে ০২ বছর কারাভোগসহ অন্যান্য মামলায় বেশকয়েকবার কারাভোগ করেছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণ, মাদক ও আইন শৃঙ্খলা বাহিনীর মিথ্যা পরিচয়ে ডাকাতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত জিন্নাহ এবং গ্রেফতারকৃত আমিন এই ডাকাত চক্রের অন্যতম সদস্য। তারা ডাকতির সময় টার্গেটকৃত ব্যক্তিদের অস্ত্রের মুখে অপহরণ করে গাড়িতে উঠাতো। গ্রেফতারকৃত জিন্নাহ এর বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি সংক্রান্ত মামলা রয়েছে এবং উক্ত মামলায় প্রায় ৩২ বছর করাভোগ করেছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আশিক এই ডাকাত চক্রের নবীন সদস্য। সে ডাকাতির পূর্বে টার্গেটকৃত স্থানে গাড়ি চালিয়ে রেকি করতো এবং ডাকাতি সংঘটনের পর সম্ভাব্য কোন কোন রাস্তা দিয়ে পলায়ন করা সুবিধাজনক হবে তা নির্ধারণ করে গ্রেফতারকৃত হামিমকে জানাতো। সে ইতিপূর্বে গাড়ি চালনোর পাশাপাশি রাজধানীর আশেপাশে বিভিন্ন সময় তার যাত্রীদের নিকট হতে ছিনতাই করতো বলে জানা যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত জিন্নাহর মাধ্যমে গ্রেফতারকৃত হামিম এর সাথে পরিচিত হয়ে এই ডাকাত চক্রের সাথে জড়িত হয়। মূলত সে গাড়ি চালনায় পারদর্শী এবং রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকার আঞ্চলিক রাস্তাযাটিসমূহ পরিচিত হওয়ায় তাকে গ্রেফতারকৃত হামিম তার ডাকাত চক্রে অন্তর্ভুক্ত করে নেয়।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি

২৯৮ আসনের ফলাফলে বিএনপি জোট বিজয়ী ২১৩, জামায়াত জোট ৭৪

News
দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা…
13 February 2026 নির্বাচিত

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যেসব হেভিওয়েট

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নাম ছিল, প্রভাব ছিল, ছিল দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভার তবু শেষ হাসি হাসতে পারলেন না অনেকে। এবারের নির্বাচনে চমক…
13 February 2026 নির্বাচিত

এক নজরে বিএনপির জয়, কে কোন আসন থেকে নির্বাচিত

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। শুক্রবার (১৩…
13 February 2026 নির্বাচিত