শাপলা চত্বরে সমাবেশের ১১ বছর পর এখন কি অবস্থায় হেফাজত?

শাপলা চত্বরে সমাবেশের ১১ বছর পর এখন কি অবস্থায় হেফাজত?
ঢাকা রিডার ডেস্ক
বিবিসি বাংলা, ৫ মে ২০২৪: সংগঠনের নেতৃত্ব নিয়ে তুমুল দ্বন্দ্ব-গ্রুপিং, কিছু নেতার ভূমিকা নিয়ে বিতর্ক এবং এর জের ধরে সরকারের সাথে যোগসাজশে ‘বাধ্য হওয়ার’ অভিযোগ নিয়ে বিপাকে পড়ে এখন অনেকটা ঢিমেতালে কার্যক্রম চালাচ্ছে কয়েক বছর আগে হুট করে শক্তিধর হিসেবে আবির্ভূত হওয়া কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। সংগঠনটিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং এখনো কমিটিতে আছেন এমন কয়েকজন নেতা ছাড়াও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের সাথে আলাপ করে এমন ধারণাই পাওয়া গেছে। সংগঠনটিতে আগে সক্রিয় ছিলেন এমন কয়েকজনের মতে ‘হেফাজত প্রেশার গ্রুপ হিসেবে ভূমিকা রাখার মতো অবস্থানে এখন আর নেই, বরং সংগঠনটি এখন কিছু নেতার মাধ্যমে সরকারি নির্দেশনায় পরিচালিত হচ্ছে’। একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ধর্মভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডের খোঁজ রাখেন এমন একজন বলছেন যে তারা মনে করেন এক দশক আগে সরকারের জন্য যতটা চ্যালেঞ্জ ধর্মভিত্তিক এই সংগঠনটি তৈরি করেছিলো সেটি এখন আর নেই। বরং ‘মামলা থেকে রক্ষা পেতে’ এবং ‘জেলে থাকা নেতাদের মুক্তি নিশ্চিত করতে গিয়ে’ সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর ‘নিয়ন্ত্রণে’ চলে গেছে সংগঠনটি, এমন ধারণাও তৈরি হয়েছে সংগঠনটির ভেতরে ও বাইরে অনেকের মধ্যে। তবে সংগঠনটির দুজন নেতা বিবিসিকে বলেছেন যে হেফাজত দুর্বল হয়নি বরং ‘নির্যাতন মামলা হয়রানি মোকাবেলা করেও এটি এগিয়ে চলেছে’ বলে মনে করেন তারা। ‘সরকারের নিয়ন্ত্রণে থাকা’ বা ‘সরকারের সাথে যোগাযোগ’ করে চলার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তারা। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বিবিসি বাংলাকে বলেছেন হেফাজতের মধ্য থেকেই কিছু ব্যক্তি সরকারের ‘এজেন্ট’ হয়ে সংগঠন ভাঙ্গতে চেয়েছিলো। কিন্তু তারা তা পারেনি। মাঝে যারা সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে তারাও সেই সম্পর্ক ভঙ্গ করেছে, বলেছেন তিনি। আরেকজন যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস বলছেন সংগঠনের কোন নেতৃত্ব সংকটও নেই। তার দাবি, “আহমদ শফীকে ব্যবহার করে কিছু লোক স্বার্থ উদ্ধারের চেষ্টা করেছিলো তার মৃত্যুর আগে। কিন্তু তিনি ভুল বুঝতে পেরে তাদের বাদ দিয়েছিলেন নিজেই। ফলে হেফাজতে কখনোই আর নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব দেখা যায়নি”। ২০১০ সালে সংগঠনটির তৎপরতা শুরু হয়েছিলো। কিন্তু ২০১৩ সালের ৫ই মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে বিশাল সমাবেশ করে বিস্ময়ের জন্ম দিয়েছিলো কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি। বিশেষ করে শাহবাগে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলনের সময় হেফাজতের এই আবির্ভাব স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতির আলোচিত এক ঘটনা বলেই মনে করেন অনেকে। এরপর অন্তত আট বছর নানাভাবে সরকারের ওপর চাপ প্রয়োগ করে নিজেদের বেশ কিছু দাবি দাওয়া আদায়ও করে নিয়েছিলো তারা। কিন্তু ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় সহিংসতায় জড়িয়ে পড়া, ঢাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা এবং এ বিরোধিতায় নেতৃত্ব দেয়া মামুনুল হক ঢাকার একটি রিসোর্টে এক নারী সহ আটকের ঘটনার জের ধরে অনেকটা সংকটে পড়ে যায় সংগঠনটি। “এসব ঘটনার জের ধরে তৈরি হওয়া সংকট কাটিয়ে উঠতে না পেরে দফায় দফায় সরকারের দ্বারস্থ হয়েছেন এই সংগঠনের নেতারা। আমি মনে করি সেটিই সরকারকে সুযোগ করে দিয়েছে এটিকে কব্জায় নেয়ার,” বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরীন।

এখন কী অবস্থা হেফাজতের?

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস বিবিসি বাংলাকে বলছেন সাংগঠনিক তৎপরতা কম থাকলেও হেফাজত বসে নেই। “ইসলামের প্রচারে হেফাজতে ইসলাম সক্রিয় আছে। কর্মসূচি না থাকায় হয়তো মনে হচ্ছে আমরা নেই। কিন্তু বিষয়টা তেমন নয়,” বলছিলেন তিনি। তবে সংগঠনটিতে বিভিন্ন সময়ে সক্রিয় ছিলেন এমন কয়েকজনের সাথে আলাপ করে যেই ধারণা পাওয়া গেছে তাহলো ২০২০ সালে আহমদ শফির মৃত্যুর আগে তার ছেলে আনাস মাদানীকে সংগঠনটির প্রধান করার যে চেষ্টা হয়েছিলো তার রেশ এখনো কাটেনি। আনাস মাদানী ও তার অনুসারীরা এখন সংগঠনটির কার্যক্রমে সক্রিয় নন। এরপর কার্যত মি. হকসহ কয়েকজন সংগঠনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। পরে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলামের নেয়া কর্মসূচীকে ঘিরে সহিংসতায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছিলো। এর রেশ কাটতে না কাটতেই সংগঠনটির অন্যতম নেতা মি. হকের নারী ঘটিত ঘটনায় সমালোচনার প্রেক্ষাপটে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় হেফাজত। যদিও বাস্তবতা হলো হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে এখন যারা আছেন তাদের বেশীরভাগই মি. হকের ঘনিষ্ঠ। আজিজুল হক ইসলামাবাদী বলছেন মামুনুল হককে নিয়ে ষড়যন্ত্র হয়েছে আর হেফাজত নরেন্দ্র মোদী বিরোধিতা করেছিলো নীতিগত অবস্থান থেকে কিন্তু তার সফরের দিনে কোন কর্মসূচি দেয়া হয়নি। “কিন্তু পরিকল্পিতভাবে সেদিন সহিংসতা তৈরি করে হেফাজতের ওপর দায় চাপিয়ে দুইশো মামলা ও দুই হাজার নেতাকর্মীকে আটক করে হেফাজতকে দুর্বল করতে পারেনি সরকার। আর মামুনুল হক জনপ্রিয় ছিলেন বলেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন,” বলছিলেন তিনি। তবে বাস্তবতা হলো এমন যে ওই দুটি ঘটনার পর নজিরবিহীন চাপে পড়ে হেফাজত আর ঘুরে দাঁড়াতে পারেনি। অধ্যাপক জোবাইদা নাসরীন বলছেন মামুনুল হককে নিয়ে বিব্রতকর অবস্থায় পরার পর বিভিন্ন মামলায় সংগঠনটির আরও নেতা আটক হওয়ার পর সরকারের কাছে তাদের অনুনয় বিনয় ছিলো অনেকটাই প্রকাশ্য। দুই হাজার একুশ সালের এপ্রিলে মি. হকসহ বেশ কয়েকজন নেতাকে আটকের পর সংগঠনটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দুইশোরও বেশি মামলা হয়েছে বলে জানিয়েছিল। পরে এসব নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের জন্য দফায় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন হেফাজত ইসলামের নেতারা। উভয় পক্ষের মধ্যে সমঝোতার অংশ হিসেবেই সরকার শেষ পর্যন্ত অনেকের বিরুদ্ধে মামলা নমনীয় করার উদ্যোগ নেয়। মি. হক নিজেও এখন সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। নাম প্রকাশ না করার শর্তে সংগঠনটির প্রতিষ্ঠাতাকালীন একজন নেতা বিবিসিকে বলেছেন, “এখন যারা হেফাজত চালাচ্ছে তারা শুরুতে কিছুই ছিলো না। এখন তাদের মাধ্যমেই সরকারের উদ্যোগে পরিচালিত হচ্ছে সংগঠনটি”। মীর ইদ্রিস অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, “ইসলামের স্বার্থ রক্ষায় অটুট থাকার নীতিতেই হেফাজত অবিচল আছে।” আর মি. ইসলামাবাদী বলছেন যে, “হেফাজতকে শেষ করে দেয়ার চক্রান্ত হয়েছিলো। তবে সংগঠনের দায়িত্বশীলরা সেটি মোকাবেলায় সমর্থ হয়েছেন।”

সরকারের সঙ্গে সখ্যতার সূচনা:

২০১৩ সালের মে মাসে হেফাজত ইসলামের ঢাকায় অবস্থানের চেষ্টা করে ঘিরে সরকার যে অস্বস্তির সংকটে পড়েছিলো সেটি কাটিয়ে ওঠার চেষ্টার আনুষ্ঠানিক বহি:প্রকাশ ঘটেছিলো ওই ঘটনার পাঁচ বছর পর ২০১৮ সালের নভেম্বরে। তখন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার ‘শোকরানা মাহফিলে’ হেফাজতের তৎকালীন নেতা আহমদ শফীর সাথে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ আখ্যা দেন হেফাজতের একজন নেতা। তবে এর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হেফাজতের চাপের মুখেই কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমানের স্বীকৃতি দেয়াসহ বেশ কিছু দাবি দাওয়া মেনে নিতে বাধ্য হয়েছিলেন। হেফাজতের নেতাদের ঘনিষ্ঠ এক ইসলামি লেখক বিবিসি বাংলাকে বলেছেন, “তখন ইসলামী নীতি ও আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে সত্যিকার অর্থেই একটি প্রেশার গ্রুপ হিসেবে আবির্ভূত হতে পেরেছিলো হেফাজতে ইসলাম। কিন্তু পরে তারা আর সেটি ধরে রাখতে পারেনি”। আর বিশ্লেষক জোবাইদা নাসরীন বলছেন সমর্থক বেড়েছে না কমেছে সেটি বলা কঠিন, তবে ওই ঘটনার পর থেকেই সংগঠনটিকে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হবার একটি প্রক্রিয়া কিন্তু দৃশ্যমানই ছিলো। তবে যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলছেন যে হেফাজত সরকারের ঘনিষ্ঠ হয়নি বরং সরকার হেফাজতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। “এতো মামলা, হামলা , নির্যাতনের পরেও আমরা হারিয়ে যাইনি। কিছু নেতা সরকারের স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে হারিয়ে গেছেন। হেফাজত আছে এবং ভালোভাবেই টিকে আছে,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। যদিও গত বছরের জানুয়ারিতে আর কখনো রাজনীতিতে না জড়ানোর এমন শর্তে রাজি হয়ে নিজেদের আটক নেতাদের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীসহ আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন হেফাজতের সিনিয়র নেতারা। এর আগে ২০১৮ সালে এক বিবৃতিতে তখনকার আমির আহমদ শফী ঘোষণা করেছিলেন যে হেফাজত কোন দল বা নির্বাচনে কোন প্রার্থীকে সমর্থন করবে না।

আহমদ শফীর মৃত্যুর আগে ও পরের দ্বন্দ্ব:

২০২০ সালের সেপ্টেম্বরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমদ শফীর মৃত্যুর প্রায় তিন মাস পর সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করেছিলেন মি. শফীর শ্যালক মোহাম্মদ মহিউদ্দিন। মৃত্যুর একদিন আগে হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির সভায় ওই মাদ্রাসার পরিচালকের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিলো আহমদ শফিকেও, দলেরই আরেকটি অংশের চাপে। তখন তার মৃত্যুর পর তার ছেলে আনাস মাদানী ইঙ্গিত করেছিলেন যে হাটহাজারি মাদ্রাসায় কয়েকদিনের ঘটনাপ্রবাহ এবং উদ্ভূত পরিস্থিতির কারণে ‘টেনশনে’ তাঁর ‘হার্ট ফেল’ হয়েছিল। তখন মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যকার বিরোধের জের ধরে মাদ্রাসার ভেতরে ভাংচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছিলো। বিক্ষোভকারীদের দাবির মুখে নিজেও মাদ্রাসার পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি নিজের ছেলে আনাস মাদানীকেও মাদ্রাসা থেকে বরখাস্তের সিদ্ধান্ত দিয়েছিলেন আহমদ শফী। যদিও তার ঘনিষ্ঠরা তখন দাবি করেছিলেন যে শতবর্ষী আহমদ শফী তখন খুবই অসুস্থ ছিলেন এবং তার কোন কিছু চিন্তা করার বা বোঝার মত পরিস্থিতি তখন ছিল না। যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস অবশ্য দাবি করেছেন যে তখন কিছু ব্যক্তি আহমদ শফীকে সামনে রেখে নিজেদের স্বার্থে কিছু সিদ্ধান্ত নিয়েছিলো যা পরে ‘হুজুর নিজেই সংশোধন করেছেন’। জোবাইদা নাসরীন বলছেন ওই সময় হেফাজতের দু পক্ষের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছিলো এবং আহমদ শফীর মৃত্যুর পর তার ঘনিষ্ঠরা অনেকেই গুরুত্বহীন হয়ে পড়েছেন বলে তার কাছে মনে হয়েছে। “আমি মনে করি হেফাজতের দুর্বল হয়ে পড়ার সূচনাও ছিলো এই কর্তৃত্ব কেন্দ্রিক নেতৃত্ব বিরোধ,” বলছিলেন তিনি।

ভাস্কর্য, মোদীর সফর ও মামুনুল হক:

ঢাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপনের সরকারি উদ্যোগের বিরোধিতা করে হেফাজতকে নতুন করে আলোচনায় এনেছিলেন এর তখনকার যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপর ২০২১ সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে মি. হকের নেতৃত্বেই হেফাজত বিভিন্ন কর্মসূচি পালন করে। এ নিয়ে সহিংসতায় সারাদেশে কমপক্ষে বিশ জনের মৃত্যু হয়েছিলো। ইসলামি রাজনীতির দিকে নজর রাখেন এমন অনেকেই বিশ্বাস করেন যে আহমদ শফী পরবর্তী দুর্বল নেতৃত্ব আর এসব ঘটনার ধারাবাহিকতায় সংগঠনটি ‘প্রেশার গ্রুপ’ হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে পারেনি, বরং ধীরে ধীরে চাপে পড়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। আহমদ শফির ঘনিষ্ঠ হিসেবে একসময় হেফাজতে ইসলামে প্রভাবশালী ছিলেন এমন একজন বিবিসি বাংলাকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ‘হেফাজত আর সেই হেফাজত নেই, এটি এখন সরকার যেভাবে খুশী চালায়’। ইসলামি একজন লেখক বলেছেন “কিছু ইস্যুতে অতি উত্তেজনায় জড়িয়ে খেই হারিয়েছে হেফাজত, যার কোন প্রয়োজন ছিলো না। এখন এটি ম্রিয়মাণ”। আর জোবাইদা নাসরিন বলছেন নরেন্দ্র মোদীর সফরের সহিংসতা আর মামুনুল হককে ঘিরে ঘটনা প্রবাহ সংগঠনটি সামাল দিতে পারেনি, বরং উভয় ঘটনায় বিপাকে পড়ে তাদের সরকারের দ্বারস্থ হতে হয়েছে। সব কিছু মিলিয়ে সংগঠনের ভেতরে ও বাইরে এখন অনেকের বিশ্বাস যে হেফাজতকে এখন সরকার যেভাবে খুশী ব্যবহার করতে পারে এবং করছেও। “ধর্ম নিরপেক্ষরা সক্রিয় হলেও হেফাজতকে নামানো হয় আবার দেশে জঙ্গি বাড়ছে এটা বিদেশীদের বোঝাতেও হেফাজতকে নামানো হয়। আবার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বোঝাতেও হেফাজত নেতাদের আটক করা হয়। আর নেতাদের রুটিন ওয়ার্ক হয়ে দাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আসা যাওয়া করা,” – হেফাজতের অবস্থা বোঝাতে এভাবেই বিশ্লেষণ করেছেন ধর্মভিত্তিক রাজনীতির একজন পর্যবেক্ষক। যদিও তিনি তার নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন।
তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি