ছাত্রদল কেন শিবিরকে ‘গুপ্ত সংগঠন’ বলছে?

ঢাকা রিডার ডেস্ক

বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি বিএনপি ও জামায়াতে ইসলামীর বিরোধীতা প্রকাশ্যে এসেছে যার প্রভাব দেখা যাচ্ছে ছাত্র সংগঠনগুলোর উপরেও। সম্প্রতি ছাত্র শিবিরকে ‘গুপ্ত সংগঠন’ বলেও আখ্যা দিয়েছে ছাত্রদল।

আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময় একত্রে আন্দোলন করলেও বর্তমানে দল দুটির এমন বিরোধী অবস্থান নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

সম্প্রতি ছাত্র শিবিরকে ‘গুপ্ত সংগঠন’ বলে উল্লেখ করেছে ছাত্রদলের শীর্ষ নেতারা। তাদের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন ‘প্রোপাগান্ডা’ (অপপ্রচার) চালিয়ে যাচ্ছে ছাত্র শিবির।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বিবিসি বাংলাকে বলছেন, “সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রশিবির ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করেছে।”

ছাত্র শিবিরের সাথে ছাত্রদল বিভিন্ন সময় রাজনীতির মাঠে কর্মসূচি দিলেও আদর্শগতভাবে কোনো মিল নেই উল্লেখ করে তিনি বলেন, “৫ই অগাস্টের পর পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছে ছাত্র শিবির।”

অন্যদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা বলছেন, অন্য কোনো রাজনৈতিক এজেন্ডা না থাকায় শিবিরের বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদল রাজনৈতিক অপপ্রচার শুরু করেছে।

“ওনারা এটাকে প্রপাগান্ডার মতো ছড়িয়ে দিয়ে চায়। ছাত্র শিবিরের বিরুদ্ধে একটা বয়ান দাড় করাতে চায় এবং এটা ওনাদের একটা অ্যাসাইমেন্ট,” বিবিসি বাংলাকে বলেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সংগঠন দুটির সাবেক নেতারাও।

যদিও শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছাড়াও অতীতে বিভিন্ন সময় একসাথে একই ধরনের কর্মসূচি দিয়েছে এই দুই ছাত্র সংগঠনের মূল দল বিএনপি ও জামায়াতে ইসলামী। ২০০১ সালে তারা জোট সরকারও গঠন করেছিল।

বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিক/ট্যাপ করুন

বিরোধ শুরু হলো যে কারণে
গত বছরের ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই জুলাই গণঅভ্যুত্থানে কার অবদান বেশি এ নিয়ে নিজেদের মতো করে নানা দাবি করতে শুরু করে বিএনপি ও জামায়াত।

এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা নিয়েও বিবাদে জড়িয়েছে দল দুটির ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্রদল ও ছাত্রশিবির। একে অপরের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অভিযোগও তুলেছে সংগঠন দুটি।

প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে সংগঠনের নেতা-কর্মীদের।

ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায়ও এসেছিল ছাত্রদল ও ছাত্র শিবিরের বিরোধিতার প্রসঙ্গ।

ওই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ছাত্রদলের সভাপতি সংগঠনটির সাধারণ সম্পাদককে বলছেন, ‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’।

যা নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও বন্ধুভাবাপন্ন ছাত্র রাজনীতির পথে বাঁধার কথা বলেছিল ছাত্র শিবির।

৭ই নভেম্বর বিএনপির দলীয় পোস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সাঁটিয়ে দেয় ছাত্রদল। যা নিয়ে সামাজিক মাধ্যমে পাল্টা-পাল্টি পোস্ট দিতে দেখা যায় দুই দলের কর্মী-সমর্থকদেরই।

রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াইও শুরু করেছিল ছাত্রসংগঠনগুলো।

একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও, টাকার উৎস নিয়ে অবশ্য ছাত্রদের কোন সংগঠনই তাদের আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করেনি।

তবে ৯ই জুলাই রাজধানী পুরান ঢাকায় এক ব্যবসায়ীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রকট হয় দুই ছাত্র সংগঠনের প্রকাশ্য বিরোধীতা। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে দল দুটির ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থান লক্ষ্য করা গেছে।

ওই রাতেই সাধারণ শিক্ষার্থী ব্যানারে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কর্মসূচি পালন করেছিল ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনও।

কিন্তু ঢাবির হল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদল বিরোধী নানা স্লোগানের ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যা নিয়ে পরদিন আবারো কর্মসূচি দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

১৪ই জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি থেকে শিবিরকে ‘গুপ্ত সংগঠন’ বলে উল্লেখ করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বিবিসি বাংলাকে বলছেন, “৫ই আগস্টের আগে সেরকম কোনো কর্মসূচি দেখা না গেলেও এরপর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে আত্মপ্রকাশ করেছে।”

তিনি বলছেন, “যেখানে তাদের (ছাত্র শিবিরের) অবস্থান একটু দুর্বল সেখানে কথিত সাধারণ শিক্ষার্থী সেজে দলীয় ছাত্র রাজনীতি থাকা যাবেনা, বন্ধ করতে হবে এরকম তারা ন্যারেটিভ দাড় করিয়ে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের তারা বিভ্রান্ত করে।”

যদিও এ নিয়ে ভিন্নমত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের। তিনি বলছেন, “হাস্যকর বক্তব্যের মাধ্যমে শিবিরের ওপর দায় চাপানোর চেষ্টা করছে ছাত্রদল।”

বিবিসি বাংলাকে মি. ইসলাম বলেন, “পাবলিক ইস্যুতে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামবেই, এখন এটাকে যদি আপনি শিবির বলে চালিয়ে দেন।”

ছাত্র শিবিরের কমিটি ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে ছাত্রদল। তারা বলছে, বাংলাদেশের বেশিরভাগ ক্যাম্পাসে ছাত্র শিবিরের কমিটি থাকলেও নগন্য সংখ্যা এবং কথিত সাধারণ শিক্ষার্থী সেজে গুপ্ত রাজনীতি করার উদ্দেশ্য থাকায় তারা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনা।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলছেন, “খুলনা বিশ্ববিদ্যালয় রাজনীতিমুক্ত হলেও সেই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীই গুপ্তভাবে রাজনীতি করে বর্তমানে শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়েছেন। এভাবেই তারা প্রতিটি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করতে চায়, প্রকাশ্যে গণতন্ত্রের চর্চা তারা চায় না,” বলেন তিনি।

এক্ষেত্রে অবশ্য শিবিরের বিরুদ্ধে ছাত্রদল একটি বয়ান তৈরির চেষ্টা করছে বলেই মনে করেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তার দাবি, “যেখানে আমাদের কমিটি আছে সেটাই আমরা প্রকাশ করেছি।”

অতীতে জোট, এখন বিরোধ
জামায়াতসহ কয়েকটি দলকে নিয়ে বিএনপি চার দলীয় জোট গঠন করেছিল সেই ১৯৯৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রথম দফার সরকারের সময়ে। সেই জোটই পরে ২০ দলীয় জোটে রূপ পায়। পরবর্তীতে ২০০১ সালে একসাথে তারা সরকার গঠন করে।

কিন্তু পরবর্তীতে সম্পর্কের উত্থান-পতন পার করেছে সংগঠন দুটি। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া যখন গ্রেপ্তার হয়েছিলেন, সে সময় জামায়াত কোন প্রতিক্রিয়া দেখায়নি বা কোন প্রতিবাদ করেনি।

যার পর থেকে দল দুটির মধ্যে একটা বিরূপ মনোভাব তৈরে হয়েছিল বলে মনে করে বিএনপির অনেক নেতা।

এছাড়া বিএনপি মহাসচিবও অতীতে বিবিসি বাংলাকে বলেছিলেন, “২০১৫ সালের পর থেকেই কিন্তু কর্মসূচির ক্ষেত্রে তাদের (জামায়াতে ইসলামী) সাথে আমাদের (বিএনপি)একটা দূরত্ব থেকে গেছে।”

কেন্দ্রের মতো রাজনৈতিক আন্দোলনে জোটবদ্ধ হয়েছিল দল দুটির ছাত্রসংগঠনও। ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের বিরোধী আন্দোলনে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’ সৃষ্টিতে মূল কারিগর ছিল এই দুই ছাত্র সংগঠনের।

ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ১০টি ছাত্রসংগঠন নিয়ে আত্মপ্রকাশ করেছিল ‘সর্বদলীয় ছাত্র ঐক্যে’। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে সেই ছাত্রজোটের সামনের সারিতে ছিল ইসলামী ছাত্রশিবির।

তবে, গত ২৯শে সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৫টি ছাত্র সংগঠনের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য নামে নতুন জোটের আত্মপ্রকাশ পায়। তখন বাদ পড়ে যায় ডানপন্থি কিংবা ইসলামপন্থি অনেক ছাত্র সংগঠন।

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বিবিসি বাংলাকে বলছেন, “পলিটিকাল ডায়মেনশন (রাজনৈতিক ধারা) বিভিন্ন সময় বিভিন্নভাবে বদল হয়। জামায়াত-শিবিরের সাথে আমাদের নির্বাচনি ঐক্য ছিল রাজনৈতিক নয়।”

তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশে একটা স্থিতিশীল অবস্থা তৈরির মাধ্যমে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সেই পথে হাঁটছে না ইসলামী ছাত্র শিবির।”

“আমাদের জাতীয় নেতানেত্রীর নামে নানা অপকথা বলছে। শিবির এবং জামায়াত চাচ্ছে দেশে একটা অস্থিতিশিল পরিবেশ তৈরি হোক” বলেন মি. হেলাল।

দুই দলের মধ্যে সাম্প্রতিক বিভাজনের বিষয়টি সাময়িক হিসেবেই দেখছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলছেন, “এটি রাজনীতির বৈশিষ্ট্য। সাম্প্রতিক কিছু বিষয়ের কারণে কিছুটা বিভেদ তৈরে হয়েছে।”

মি জুবায়ের বলছেন, “ছাত্র শিবিরের পরিচিতি দেশের মানুষ জানে। আপামর মানুষের কাছে ছাত্র শিবির পরিচিত সংগঠন, এখানে লুকানোর কিছু নাই।”

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি