অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার ‘সম্পূর্ণভাবে’ ব্যর্থ কেন?

ঢাকা রিডার ডেস্ক

সারা দেশে ব্যাটারিচালিত অটোরিকশার লাগামহীন চলাচল বর্তমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন এবং সরকারের নানা নির্দেশনার পরও এই যানবাহনের নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতা এখন সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলেছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সারা দেশে ব্যাটারিচালিত অটোরিকশার কারণে মোট ৮৭০টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৮৭৫ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৭৭৯ জন। ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্তেই ৩৭১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৭৮ জন, আহত হয়েছেন ৭০৯ জন।

গতকাল রাজধানীর বনশ্রী এলাকায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে এই বিষয়টি আবারও সামনে চলে আসে। সেখানে এক অটোরিকশা মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে পেছন থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন।

এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, “বাইকটির গতি খুব বেশি ছিল না, তবে অটোরিকশার আচরণ ছিল বিপজ্জনক। ওভারটেক করতে গিয়ে বিপদ ডেকে আনে।”

এই একক ঘটনাই নয়, প্রতিদিনই দেশের কোথাও না কোথাও অটোরিকশা-জনিত দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। অথচ, অধিকাংশ ঘটনা পুলিশের ডেটায় জায়গা পায় না, ফলে প্রকৃত চিত্রটি থেকে যায় আড়ালে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরই) তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম ১০ মাসে ব্যাটারিচালিত তিন চাকার যানবাহনের কারণে ৯০০টি দুর্ঘটনা ঘটে, যার ৫৮২টি ছিল মারাত্মক। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সহায়তার অভাবে সঠিক তথ্য হালনাগাদ করা যাচ্ছে না।

এদিকে, দেশের চার হাজার সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গড়ে তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ চিকিৎসা নেয়। অথচ গণমাধ্যমে এসব ঘটনার মাত্র ১০ শতাংশই প্রকাশ পায় বলে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন।

সরকারের ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, “ব্যাটারিচালিত অটোরিকশা ছোট যান হিসেবে গণ্য হওয়ায় এক বা দুইজন হতাহত হলে তা গুরুত্ব পায় না। কিন্তু বাস্তবে সারাদেশে এই বাহনের কারণেই প্রতিদিন হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

দীর্ঘদিন ধরেই সড়কে অটোরিকশা নিষিদ্ধ করার দাবি উঠলেও সরকার এবং স্থানীয় প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। বর্তমান অন্তর্বর্তী সরকারও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ দেখাতে পারেনি।

ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। অনেক সময় এই বাহনের পক্ষে এবং বিপক্ষে সংঘর্ষও হয়েছে। গুলশানে গুলশান সোসাইটির নিষেধাজ্ঞা অমান্য করে অটোরিকশা চালানোর চেষ্টা করায় চালকদের সঙ্গে পথচারীদের মধ্যে দাঙ্গাও হয়েছে।

সবশেষে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন নকশার নিরাপদ রিকশা বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মূল সমস্যা নতুন বাহন নয়, বরং বিদ্যমান অটোরিকশাগুলোর নীতিমালা, লাইসেন্স, প্রশিক্ষণ এবং রাস্তার উপযোগিতা বিবেচনায় না নেওয়ায় অনিয়ন্ত্রিত চলাচল অব্যাহত রয়েছে।

সরকার যদি এখনই কঠোরভাবে এই যানবাহনের নিয়ন্ত্রণ না নেয়, তাহলে সড়কে মৃত্যুর মিছিল থামবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি