রাষ্ট্রপতিকে শিক্ষার্থীদের স্মারকলিপি, দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাষ্ট্রপতিকে শিক্ষার্থীদের স্মারকলিপি, দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম
ঢাকা রিডার ডেস্ক

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন তারা। স্মারকিলিপিতে তারা শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা রেখে এ সংক্রান্ত আইন সংস্কারের দাবি জানান। এজন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদ অধিবেশন ডাকার দাবি তোলেন আন্দোলনকারীরা।

রোববার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও নাহিদ ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

সারজিস আলম বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে ১২ জনের একটি দল বঙ্গভবনে গিয়েছিলাম। সেখানে আমরা আমাদের স্মারকলিপিটি মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে দিয়ে এসেছি। রাষ্ট্রপতির সামরিক সচিব আমাদের নিশ্চিত করেছেন, তিনি অতি দ্রুত আমাদের স্মারকলিপিটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন।

তিনি বলেন, আমরা স্মারকলিপিতে স্পষ্ট করে আমাদের এক দফা উল্লেখ করেছি। আমরা বলেছি, সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে সংবিধান অনুসারে শুধু অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা রেখে সংসদে আইন প্রণয়ন করতে হবে। আমরা বিশ্বাস করি, মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে ছাত্রসমাজের এই প্রাণের দাবি বাস্তবায়নের জন্য অতিসত্বর প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা গত ১ জুলাই থেকে নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে আসছি। আমরা যেমন অবরোধ, অবস্থানের মতো কর্মসূচি দিয়েছি, একইভাবে আমরা বিক্ষোভ, সমাবেশ, স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচিও করেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কঠোর কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা কোনো প্রকার আশ্বাস পাচ্ছি না। সরকারের উদ্দেশ্য আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। এখানে আদালতও নির্দেশ দিয়েছেন, সরকার চাইলে কোটা পরিবর্তন-পরিবর্ধন করতে পারে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা নাকি দাবি পরিবর্তন করছি এবং দাবি কার কাছে করতে হবে সেটিও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকেই বলে আসছি, কোটা সংস্কারের এখতিয়ার সরকারের নির্বাহী বিভাগের। বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে।

নাহিদ আরও বলেন, আমরা স্মারকলিপিতে আমাদের দাবি পূরণে মহামান্য রাষ্ট্রপতির কাছে ২৪ ঘণ্টার সুপারিশ করেছি। আমরা চাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদে অধিবেশন ডেকে আইন পাসের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমরা চাই না, আমাদের কোনো ধরনের কঠোর কর্মসূচি অথবা কোনো জনদুর্ভোগমূলক কর্মসূচি গ্রহণে বাধ্য করা হোক। আমরা আগামী ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো—সরকার, মহামান্য রাষ্ট্রপতি ও দায়িত্বশীলদের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়। এরপর আমরা আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করব।

আন্দোলনের এই সমন্বয়ক বলেন, আমরা বলেছিলাম, আমাদের নামে শাহবাগ থানায় (অজ্ঞাতনামা আসামি করে) যে মামলা করা হয়েছে, সেটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। সেই ২৪ ঘণ্টার সময় আমরা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে দিচ্ছি। এই ২৪ ঘণ্টার মধ্যে যদি আমাদের নামে মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই মামলা দেওয়ার জন্য আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহিতায় আনতে বাধ্য হবো।

এর আগে, দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা স্মারকলিপি নিয়ে বঙ্গভবনের সামনে পুলিশের চেকপোস্ট দিয়ে সেখানে প্রবেশ করেন। পরে রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেন তারা।

রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে যাওয়া ১২ জনের প্রতিনিধিদলে ছিলেন আসিফ, নাহিদ, সারজিস, নিদ্রা, আরিফ সোহেল, সুমাইয়া, আশিক, কাদের, মাহিন, হাসিব, মাসুদ ও সিফাত।

দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা করে শাহবাগ, মৎস্যভবন, হাইকোর্ট হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে পৌঁছান শিক্ষার্থীরা। সেখানে আন্দোলনকারীরা বঙ্গভবন যাওয়ার রাস্তায় পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন।

দুপুর দেড়টার পর শিক্ষার্থীরা ওই ব্যারিকেড ভেঙে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট ধরে এগোতে থাকেন। তবে যানজটের কারণে সেখানে কিছু সময় আটকা পড়েন আন্দোলনকারীরা। এসময় সড়কের দুই পাশেই ব্যাপক যানজট দেখা যায়।

পৌনে ২টার দিকে ঘটনাস্থলে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা স্টেডিয়ামের পাশের রাস্তা ধরে এগোতে থাকেন।

২টার দিকে শিক্ষার্থীরা গুলিস্তান আন্ডারপাস মোড়ে (স্টেডিয়ামের কোণে) গেলে ফের পুলিশের বাধার মুখে পড়েন। তবে এখানে কোনো ব্যারিকেড দেখা যায়নি। পুলিশ মানবঢাল বানিয়ে দাঁড়িয়েছিল। এরপর সেখান থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিদল বঙ্গভবনের দিকে যায়।

গুলিস্তান আন্ডারপাস এলাকায় এসময় জলকামান, রায়ট কার, প্রিজন ভ্যানসহ পুলিশের সতর্কাবস্থান দেখা যায়। পাশাপাশি পেছনের দিকে গোলাপশাহ মাজার এলাকায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন দেখা যায়।

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি