জুলাই অভ্যুত্থানে শহীদ-আহত-বেওয়ারিশদের প্রকৃত তালিকা হয়নি আজও

ঢাকা রিডার ডেস্ক

জুলাই অভ্যুত্থানের প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও সরকার এখনও শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে পারেনি। বিভিন্ন উৎস থেকে ভিন্ন ভিন্ন পরিসংখ্যান এলেও কোনো চূড়ান্ত হিসাব নেই।

শহীদদের মধ্যে অনেকেই বেওয়ারিশ হিসেবে দাফন হয়েছেন, কিন্তু তাদের শনাক্তে দৃশ্যমান কোনো সরকারি উদ্যোগ নেই। আহতদের তালিকা অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর, যার ফলে সরকারি সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সহায়তা ও পুনর্বাসনে অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও স্পষ্টতা ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্ভুল ও চূড়ান্ত তালিকা ছাড়া এই শহীদদের সম্মান এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা সম্ভব নয়।
এই আন্দোলনের সূচনা হয় গত বছরের ১৫ জুলাই। এরপর কয়েক সপ্তাহ জুড়ে ঢাকা থেকে শুরু করে সারাদেশে রাস্তায় নামে ছাত্র-জনতা। ব্যাপক জনসমর্থন থাকলেও সরকার চরম দমনপীড়নের পথ বেছে নেয়। আন্দোলনের সময় নিহত, নিখোঁজ কিংবা আহত ব্যক্তিদের একটি নিশ্চিত পরিসংখ্যানের অভাবে এখনও ধোঁয়াশা রয়ে গেছে— জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে, কত মানুষ রাষ্ট্রীয় দমননীতির শিকার হয়েছেন? অভ্যুত্থানে শহীদ এবং আহতদের প্রকৃত সংখ্যা কত?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর আন্দোলনের সমন্বয়ক ও স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যসচিব তারেকুল ইসলাম জানান, সরকারি ও বেসরকারি নানা উৎস থেকে প্রাপ্ত তথ্যানুসারে তারা ১ হাজার ৪২৩ জন শহীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করতে পেরেছেন। আহতের সংখ্যা সেখানে দেখানো হয় ২২ হাজারের বেশি। ৫৮৭ জন অঙ্গহানি ঘটিয়েছেন, ৬৮৫ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন, এমনকি ৯২ জনের দুই চোখই নষ্ট হয়ে গেছে গুলিতে।

তিনি বলেন, এসব তথ্যে সংযোজন-বিয়োজন হবে। আমরা ভেরিফিকেশন ও ভ্যালিডেশনের কাজটি করছি। আমরা একটি সঠিক তালিকা প্রকাশ করতে সক্ষম হবো।

একই বছর ২৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, স্বাস্থ্যবিষয়ক উপকমিটি ও নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় তৈরি তালিকায় ১ হাজার ৫৮১ জন শহীদের নাম পাওয়া গেছে। আহত হয়েছেন ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা। তবে এই তালিকা এখনো চূড়ান্ত নয়।

সরকারি নথিবদ্ধ তথ্য ও বেসরকারি সূত্রের পাশাপাশি অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রকাশিত রিপোর্টে বলা হয়, বিক্ষোভ চলাকালে এক হাজার ৪০০ জনের মতো মানুষ নিহত হয়ে থাকতে পারে। যাদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত সামরিক রাইফেল এবং লোড করা শটগানের প্রাণঘাতী গুলিতে নিহত হন। আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী হতাহতের পরিসংখ্যানে দেখা যায়, নিহতদের মধ্যে প্রায় ১২–১৩ শতাংশ শিশু। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের হত্যার লক্ষ্যবস্তু বানিয়েছে।

অভ্যুত্থানে শহীদদের তালিকা চূড়ান্ত করতে গত ডিসেম্বরে সরকার গঠন করে ‘গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেল’। গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে আন্দোলনে নিহত বা নিখোঁজ, বেওয়ারিশ হিসেবে দাফন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কিংবা আন্দোলনে সম্পৃক্ত থেকে কোনোভাবে মারা গেছেন, এমন বাদ পড়াদের নাম তালিকাভুক্ত করার কথা গণঅভ্যুত্থান-সংক্রান্ত এই বিশেষ সেলের। ২১ ডিসেম্বর সেলটি তাদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে, যেখানে শহীদ সংখ্যা ৮৫৮ জন এবং আহত ১১ হাজার ৫৫১ জন।

তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, শহীদদের মধ্যে শিক্ষার্থী ছিলেন ১৯৯ জন, তবে ১৩৪ জনের কোনো পেশা উল্লেখ করা হয়নি। আহতদের মধ্যেও রয়েছে বহু সংকট—দৃষ্টি হারানো ১ হাজার ৩৪ জন, পঙ্গুত্ববরণ করেছেন ২১ জন। তালিকার বাইরেও অনেকের নাম বাদ পড়ে গেছে। আহতদের মধ্যে অনেকে একমাত্র উপার্জনক্ষম হওয়ায় অভাব-অনটন দেখা দিয়েছে তাদের পরিবারে।

এরপর, ১৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রথম গেজেট প্রকাশ করে, যেখানে ৮৩৪ জন শহীদের নাম অন্তর্ভুক্ত হয়। মার্চের ৪ ও ৫ তারিখে তারা আহতদের তিন ক্যাটাগরিতে শ্রেণিবিন্যাস করে দ্বিতীয় গেজেট প্রকাশ করে: ক (অতি গুরুতর), খ (গুরুতর), গ (আহত)। বিভাগভিত্তিক হিসেবেও সেখানে পরিসংখ্যান দেওয়া হয়। তবে এই ক্যাটাগরি ভিত্তিক তালিকা নিয়েও অভিযোগ রয়েছে আহতদের।

দ্বিতীয় গেজেটের ‘ক’ শ্রেণিতে অতি গুরুতর আহতের তালিকায় আছেন মোট ৪৯৩ জন; ‘খ’ শ্রেণিতে গুরুতর আহত আছেন ৯০৮ জন; ‘গ’ শ্রেণিতে আহতদের তালিকায় আছেন ঢাকা বিভাগে ৩,০৯৮, চট্টগ্রাম বিভাগে ১,৯২৭, খুলনায় ১,১৯৫, বরিশালে ৭৭২, রংপুরে ১,৩১৫, রাজশাহীতে ১,০৯১, ময়মনসিংহে ৫৩৪ ও সিলেটে ৭০৮ জন।

অভ্যুত্থানের পর আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গত বছরের ১০ সেপ্টেম্বর সরকার গঠন করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের একটি সূত্রে জানা গেছে, চলতি বছর এপ্রিল পর্যন্ত মোট ৫ হাজার ৪৩৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসা সহায়তা বাবদ দেওয়া হয়েছে ৫৪ কোটি ৭১ লাখ ৩৭ হাজার টাকা। ৮৫২ জন শহীদ পরিবারের মধ্যে ৭৫৯ জনকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে, মোট ৩৭ কোটি ৯৫ লাখ টাকা। সব মিলিয়ে ১০১ কোটি টাকার বেশি সহায়তা পৌঁছেছে মাত্র ৬ হাজার ১৯৬ জনের হাতে।

তবে সহায়তা কার্যক্রম এখনও আংশিকই রয়ে গেছে— এমনটাই দাবি করছেন আহতরা। হাসপাতালের শয্যায় থাকা অনেকেই জানাচ্ছেন, সুচিকিৎসা এবং পুনর্বাসনের অনিশ্চয়তা তাদের ভবিষ্যৎকে ধোঁয়াশায় ঠেলে দিয়েছে। কেউ কেউ একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পরিবারে, আজ তারাই পরিবারের বোঝা।

পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা জানতে চাইলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা মো. জাহিদ হোসাইন বলেন, তালিকা বলতে একটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ভ্যারিফায়েড, আরেকটা গেজেটভুক্ত তালিকা। গেজেটভুক্ত নয় কিন্তু এমআইএস ভ্যারিফায়েড রয়েছে— এই সংখ্যাও মোটামুটি অনেক। আমরা অভ্যুত্থান সেলের সঙ্গে যখন এই বিষয়ে কথা বলেছি, তখন সেল থেকে বলা হয়েছে, পরবর্তী গেজেটে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। নতুন করে যাদের তথ্য পাওয়া যাচ্ছে, তাদেরকেও পরবর্তী গেজেটে অন্তর্ভুক্ত করা হবে।

কবে নাগাদ পূর্ণাঙ্গ তালিকা হবে জানতে চাইলে গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (যুগ্মসচিব) মো. মশিউর রহমান বাংলানিউজকে বলেন, আমরা তালিকাটি খুব দ্রুত শেষ করতে চাই। এখানে কিছু জাতীয় সিদ্ধান্তের বিষয় আছে। শহীদের তালিকার একটি গেজেট প্রকাশিত হয়েছে। এতে ৮৩৪ জন শহীদের নাম প্রকাশ করা হয়েছে। এর সঙ্গে কিছু সংযোজন-বিয়োজন হবে। শহীদ তালিকায় আপত্তি খুবই সামান্য, এটা ৮৫০ জনের মধ্যেই থাকবে আশা করি।

আহতদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, আহতদের তালিকার বেশ বড় সংকট আছে। ক, খ এবং গ এই তিন ক্যাটাগরি করা হয়েছে, এখনও স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস-এ ওই সময়েরই দুই হাজারের বেশি পেন্ডিং আছে। এটা কীভাবে সুরাহা হবে, সেই সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, গত ৩১ জানুয়ারি এমআইএসে অন্তর্ভুক্তির শেষ তারিখ ছিল। এখনও অনেকে আমাদের কাছে এসে বলছে, ‘আন্দোলনে ছিলাম, আহত হয়েছি’। সরকার চায় না যেন মুক্তিযুদ্ধের মতো ৫৪ বছর ধরে যাচাই-বাছাই চলে। যখনই হোক, নির্ভুল এবং পূর্ণাঙ্গ তালিকা যেন আমরা পাই।

বেওয়ারিশ হিসেবে দাফন করা শহীদদের শনাক্তে কী উদ্যোগ নেওয়া হচ্ছে, প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্তের প্রয়োজন আছে। যদি প্রকৃত শহীদ হন, তিনি বেওয়ারিশ হিসেবে থাকবেন—এটা তো হতে পারে না। তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও কোনো দৃশ্যমান উদ্যোগ শুরু হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা ছাড়া সঠিক সহায়তা কার্যক্রম গড়ে তোলা অসম্ভব। পাশাপাশি, রাষ্ট্র যদি ‘জুলাই যোদ্ধাদের’ যথার্থ মর্যাদা না দেয়, তাহলে ভবিষ্যতে আর কেউ হয়তো ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পাবে না।

তারা আরও বলছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা না হওয়ায় আর্থিক সহায়তা, উন্নত চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম ব্যাহত হচ্ছে—এমন অনেক অভিযোগ উঠেছে। চূড়ান্ত ও সঠিক তালিকা হলে অভ্যুত্থানে শহীদ এবং আহতদের সার্বিক সহায়তা কার্যক্রমে গতি ফিরবে। একই সঙ্গে দেশবাসীও শহীদ ও আহতদের প্রকৃত সংখ্যা জানতে পারবে।

-বাংলানিউজ

তৈরি হচ্ছে...
Photocard Preview
ফন্ট
লাইন
অ্যাকশন
প্রচ্ছদ সর্বশেষ

বাণিজ্যের মোড়কে বাংলাদেশকে মার্কিন উপনিবেশ বানানোর ষড়যন্ত্র

News
ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যের অনুমতি নিয়ে এসে ধীরে ধীরে পুরো বাংলা দখল করে নিয়েছিল, ২০২৬ সালে…
26 April 2026 কলাম

দেশি কৃষি ধ্বংস করে কেন এই মার্কিন তোষণ?

News
বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রান্তিক কৃষক। কিন্তু অতি সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে ৩০ বছর মেয়াদী…
26 April 2026 কলাম

নির্বাচনের তিন দিন আগে দেশের গলায় কেন ৩০ বছরের গোলামির শিকল?

News
একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এই সরকারের কোনো স্থায়ী ম্যান্ডেট নেই, নেই…
26 April 2026 কলাম

সেন্ট মার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার

News
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখছে বর্তমান নির্বাচিত সরকার। এর ফলে বছরে মাত্র ৩ মাস পর্যটকরা এই দ্বীপে যাওয়ার সুযোগ…
24 April 2026 জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

News
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ব্যবসায়ীর চলমান কারখানা জোরপূর্বক বন্ধ করে দেওয়া, কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির গুরুতর…
8 April 2026 অপরাধ

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (১৪৪৭ হিজরি): ৬৪ জেলার নির্ভুল ক্যালেন্ডার

News
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ২০২৬ (১৪৪৭ হিজরি)। সিয়াম সাধনার এই পবিত্র মাসে রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেহরি ও ইফতারের সঠিক সময় জানা। ইসলামিক…
19 February 2026 জাতীয়

পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল: নেটিজেনদের তোপের মুখে ‘সাংবাদিক’

News
গাজীপুরে স্থানীয় যুবকদের সাথে ক্রিকেট খেলার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সেকেন্ড অফিসার এসআই মো. সজিব খানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক…
19 February 2026 ঢাকা

এনসিপির ঝুলিতে ৬ আসন

News
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি মোট ৩০ আসনে প্রার্থী…
13 February 2026 রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

News
আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ…
13 February 2026 নির্বাচিত

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক…
13 February 2026 নির্বাচিত

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

News
ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান…
13 February 2026 জাতীয়

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

News
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে…
13 February 2026 নির্বাচিত

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন…
13 February 2026 জাতীয়

সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

News
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি। তবে জেলাসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন…
13 February 2026 জাতীয়

দুই আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

News
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত…
13 February 2026 রাজনীতি