Dhaka Reader
Nationwide Bangla News Portal

দশমিনায় ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত তিন

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে টমটম উল্টে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম পলাশ ফকির (৪০)। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের নিজাম ফকিরের ছেলে।
এ দুর্ঘটনায় আহতরা হলেন— ইব্রাহিম, রাসেল ও শাহআলম প্যাদা। তারা সবাই গছানী গ্রামের বাসিন্দা।

আহত ইব্রাহিম জানান, শুক্রবার খুব ভোরে
গছানী থেকে টমটমযোগে কাঠ শ্রমিকের কাজের উদ্দেশ্যে আরজবেগীর দিকে রওনা হন তারা। পথিমধ্যে কোর্ডের কোলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে দুর্ঘটনা এড়াতে গাড়িতে ব্রেক করলে টমটমটি উল্টে যায়। এতে টমটমে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, “ঘন কুয়াশার কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.